নিউজ

ভোলবদল হবে হাওড়া স্টেশনের, তৈরি হবে এয়ারপোর্ট স্টাইল লাউঞ্জ, এলিভেটেড করিডর আর…

গোটা বঙ্গবাসীর কাছে তথা ভারতের অন্যান্য জায়গার সাথে বাংলার যোগাযোগের অন্যতম কান্ডারী হাওড়া রেলওয়ে স্টেশন। এবার এই স্টেশনের ভোলবদল করে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। আধুনিকতার চাদরে মুড়ে দেওয়া হবে এই বহু প্রাচীন রেলওয়ে স্টেশনটিকে। রাজ্যের অন্যতম এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনের আগাপাশতলা পরিবর্তন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এমনটাই জানিয়েছেন হাওড়ার ডিআরএম মনিশ জৈন। জানা গিয়েছে এই রেলওয়ে স্টেশনে একদম এয়ারপোর্ট মানের সুযোগ সুবিধা দেওয়া হবে।

আসলে ভারতীয় রেলওয়ে দেশজুড়ে মোট ৪০ টি গুরুত্বপূর্ণ স্টেশনকে অত্যাধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকাতেই জায়গা পেয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন। আগামী কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এই রেলওয়ে স্টেশন। প্রাচীন ব্রিটিশ ইমারত হয়ে উঠবে ঝাঁ চকচকে এয়ারপোর্ট স্টাইল রেলস্টেশন। আসলে দিনের পর দিন এই স্টেশনে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেল অত্যাধুনিক করার স্টেশনের তালিকাতে যোগ করেছে হাওড়া রেলওয়ে স্টেশনকে।

যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে এবার থেকে হাওড়া থেকেও ২৬ বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এইজন্য হাওড়া স্টেশনে প্লাটফর্ম সম্প্রসারণ করা হবে। অন্যদিকে কারশেড থেকে প্লাটফর্মে ঢুকতে সুবিধা করার জন্য বামনগাছি এবং চাঁদমারি দুটি সেতু ভেঙে ফেলে নতুন ভাবে তৈরি করা হবে। চাঁদমারি সেতু ১৮০ কোটি টাকা খরচা করে দ্বিতীয় হুগলী সেতুর আদলে বানানো হবে। এই নতুন সেতু হলে রেললাইন এবং প্ল্যাটফর্ম বাড়ানো যাবে।

এছাড়াও হাওড়ার ডিআরএম বলেছেন, “হাওড়া স্টেশনের চারপাশে এলিভেটেড রোড তৈরি করা হবে। সেই রাস্তা ধরে খুব সহজে স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। যারা স্টেশন থেকে বাইরে বেরোবেন তাদের গ্রাউন্ড ফ্লোরের রাস্তা ধরতে হবে। এয়ারপোর্টের মত হাওড়াতেও এবার থাকবে বসার বিলাসবহুল লাউঞ্জ। ট্রেনের ঘোষণা হলেই প্লাটফর্মে যেতে পারবেন যাত্রীরা।” সূত্র মারফত জানা গিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের পর কাজ শুরু হবে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026