নিউজ

হাওড়া থেকে যাত্রা শুরুর অপেক্ষা, কি কি বিশেষত্ব থাকছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের?

বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে ভারতের প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন। ইতিমধ্যেই চলে এসেছে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রাস্তায় এই ট্রেন চলবে। এই ট্রেনে সফর করলে যাত্রীরা মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবেন। বহুপথীক্ষিত সেই বন্ধে ভারত এক্সপ্রেস এর অন্দরসজ্জা কিরকম? এই ট্রেনে আপনারা পাচ্ছেন কোন কোন ফিচার, চলুন সেটাই দেখে নেওয়া যাক বিস্তারিত।

দেশের বাকি মেল বা এক্সপ্রেস ট্রেনগুলিতে একটি পৃথক ইঞ্জিন কোচ জুড়ে তারপর এই ট্রেন চালানো হয়। কিন্তু বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনে আপনারা পেয়ে যাচ্ছেন বুলেট কিংবা মেট্রো ট্রেনের মত ইন্টিগ্রেটেড ইঞ্জিন। অর্থাৎ এই ট্রেনে কোন অতিরিক্ত ইঞ্জিনের প্রয়োজন নেই। বন্দে ভারত এক্সপ্রেস এ যদি আপনি যাত্রা করেন তবে আপনার ট্রেনের টিকিটের সঙ্গে, খাবারের দাম ধরা থাকবে এবং আপনি আপনার সময় মত আপনার চেয়ারে বসে খাবার পেয়ে যাবেন।

আপনি যদি হাওড়া থেকে শিলিগুড়ি ভ্রমণ করার পরিকল্পনায় থাকেন তাহলে আপনাকে ট্রেনে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের খাবার পরিবেশন করা হবে। অন্যদিকে যদি আপনি শিলিগুড়ি থেকে হাওড়া আসেন তবে ট্রেনে আপনাকে চা জল খাবার এবং রাতের খাবার পরিবেশন করা হবে।

এই মুহূর্তে বন্দে ভারতে এক্সপ্রেসের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৬ টি চেয়ার কার কোচ রয়েছে। এখানে আবার দুই ধরনের বসার আসন রয়েছে। একটি হলো ইকোনোমি এবং অপরটি হল এক্সিকিউটিভ ক্লাস। তবে সব থেকে বড় বিষয়টি হলো, যদি আপনি এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ করেন তাহলে আপনি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে এমন চেয়ার পেয়ে যাবেন। তবে ইকনোমিক ক্লাসে এই সুবিধা কিন্তু পাবেন না আপনি।

তার পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সবথেকে বড় সুবিধা হল স্লাইডিং ফুটস্টেপ সহ অটোমেটিক দরজা যা অনেকটা মেট্রো ট্রেনের মত। বর্তমান সময়ের শতাব্দী এক্সপ্রেসের থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিতে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে শতাব্দী এক্সপ্রেস ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় যাত্রা করে। কিন্তু বন্দে ভারতে এক্সপ্রেস চলবে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। তবে হাওড়া থেকে শিলিগুড়ির মধ্যে এই ট্রেন ৭২ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026