নিউজ

Howrah Vande Bharat Metro: বাংলায় চালু হবে দুটি বন্দে ভারত মেট্রো, ছাড়বে হাওড়া থেকে, সামনে এলো সময়সূচী

রাজ্যে চালু হচ্ছে দুটি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনে এই অত্যাধুনিক ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনে আটটি করে কোর্স থাকবে এবং এই ট্রেন চালু হলে সব থেকে বেশি লাভবান হবেন আজিমগঞ্জ লাইনের যাত্রীরা। হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত যেতে পারে প্রস্তাবিত দুটি মেট্রোর মধ্যে একটি লাইন। এই ট্রেনটি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশনে দাঁড়াতে চলেছে বলে জানা যাচ্ছে। তাছাড়া অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সোলার এবং খড়গ ঘাট স্টেশনে এই ট্রেন দাঁড়াতে চলেছে। সকালে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়া উদ্দেশ্যে যাবে এই ট্রেন। পরে সন্ধ্যায় সেটি হাওড়া থেকে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে চলে যাবে। আজিমগঞ্জ থেকে ৬ দিন এই ট্রেন চলার কথা রয়েছে। হাওড়া থেকে শনিবার ছাড়া বাকি ৬ দিন এই ট্রেন চলবে।

আপাতত কয়েকটি স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময়সূচী প্রস্তাবিত হয়েছে। জানা গিয়েছে সকাল ৭টা ৫ মিনিটে আজিমগঞ্জ স্টেশন থেকে রওনা দেবে এই ট্রেন। সকাল ৮টা ২৫ মিনিটে কাটোয়া স্টেশনে পৌঁছাবে। এরপর সেখান থেকে সকাল ৮টা ২৭ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টা ১৮ মিনিটে ব্যান্ডেল জংশনে পৌঁছবে। সেখানে দু মিনিট দাড়িয়ে ১১টা ২০ মিনিটে পৌঁছাবে হাওড়া।

অন্যদিকে, ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। ব্যান্ডেলে গিয়ে সেই ট্রেনটি পৌঁছবে ৭টা ৩৮ মিনিটে। ৭টা ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে আবার ছুটবে ট্রেনটি। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে সেটি গিয়ে আজিমগঞ্জে পৌঁছবে।

এছাড়াও জানা গিয়েছে অপর বন্দে ভারত মেট্রো ট্রেন হাওড়া ভাগলপুর রুটে ছুটতে চলেছে। এই ট্রেন দাঁড়াতে পারে সাহেবগঞ্জ, বড় হাড়োয়া, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খরগঘাট এবং ব্যান্ডেল স্টেশনে। এই ট্রেনটি ভাগলপুর থেকে বুধবার ছাড়া বাকি ৬দিন ছাড়বে। অন্যদিকে হাওড়া থেকে মঙ্গলবার বাদে বাকি সব দিন ছাড়বে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026