নিউজ

Howrah Varanasi HSR: হাওড়া থেকে এই রুটে দৌড়াবে জাপানী হাইস্পিড ট্রেন, ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। জাপান সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা নিয়ে এখন দেশে একটি হাই স্পিড রেল প্রকল্প চলছে যার নাম মুম্বাই আমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প (MAHSR)। তবে সম্প্রতি রেলমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্র সরকার আরও ৭ টি হাই স্পিড রেল প্রকল্পের সমীক্ষা করেছে।

আজ অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছেন যে কেন্দ্র সরকার ৭ টি হাই স্পিড রেল প্রকল্পের বা HSR এর সমীক্ষা করেছে। খুব শীঘ্রই সমীক্ষার মাধ্যমে কার্যত হাওড়া-বারাণসীর উচ্চগতির রেল করিডরেও সবুজ সংকেত মিলতে চলেছে। সরকার যেই সাতটি রুটে এই সমীক্ষা চালিয়েছে সেগুলি হল, দিল্লি -বারাণসী, দিল্লি -আহমেদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মহীশূর, দিল্লি-চণ্ডীগড়-অমৃতসর এবং বারাণসী-হাওড়া।

এছাড়াও সরকার দুটি সেমি হাই স্পিড রেল (SHSR) প্রকল্পের জন্য প্রাক-বিনিয়োগ প্রক্রিয়াতে অনুমোদন দিয়েছে। সেগুলি হল, স্ট্যান্ডার্ড গেজে তিরুবনন্তপুরম থেকে কাসারগোদ (সিলভারলাইন) প্রকল্প এবং ব্রডগেজ লাইনে পুনে থেকে নাসিক প্রকল্প। তবে সেইসাথে এও জানা গিয়েছে, দিল্লী বারানসি রুটে একাধিক বাঁক পড়ে যাওয়ায় হাই স্পিড ট্রেন চালানো কতটা বাস্তবায়িত হবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026