Hrithik-Farhan: নিজের বিয়েতে হৃত্বিকের সঙ্গে ‘সেনোরিটা’ গানে নাচলেন ফারহান আখতার, ভাইরাল ভিডিও

শনিবার ধর্মের ভেদাভেদ ভুলে একসাথে পথ চলার শপথ নিলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। শপথ গ্রহণ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আর এদিন বিয়ের অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের বন্ধু বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হৃত্বিক রোশনের সাথে ‘সেনোরিটা’ গানে পা মেলাতে দেখা গেল ফারহান আখতারকে। সম্প্রতি তাদের সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিটা’য় পর্দায় নাচতে দেখা গিয়েছিল ফারহান আখতার, হৃত্বিক রোশন ও অভয় দেওলকে। সেইসময় ছবির পাশাপাশি এই ছবির গানটিও রীতিমতো হিট করেছিল দর্শকদের মাঝে। সম্প্রতি সেই গানের হাত ধরেই দীর্ঘদিনের বন্ধু হৃত্বিক রোশনের সাথে স্মৃতিচারণ করেছেন। সেই পুরনো স্মৃতিকে উস্কে দিয়ে বিয়ের দিনেই বিয়ের মঞ্চে বন্ধুর সাথে গানের তালে পা মিলিয়েছেন অভিনেতা। তাদের নাচের ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে উচ্ছ্বসিত তাদের অগণিত অনুরাগীরাও।

এদিন কালো স্যুট-প্যান্টে দেখা গিয়েছে ফারহান আখতারকে। পাশাপাশি হৃত্বিক রোশনকে সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা গোলাপি রঙের জহর কোটে দেখা গিয়েছে। এদিন এই পোশাকেই নাচতে দেখা গিয়েছে তাদের। বিয়ের দিন ফারহান আখতারের স্ত্রী শিবানী ডান্ডেকরকে লাল গাউনে দেখা গিয়েছে। উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে হৃত্বিক রোশনের সাথে উপস্থিত ছিলেন তার বাবা-মাও। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউড জগতের একাধিক তারকারা। রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকররা। শিবানী ডান্ডেকরের বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরার মতো একাধিক তারকার উপস্থিত ছিলেন এদিন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026