গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান জনপ্রিয়তা পেয়েছে ভুবন জুড়ে। তারকা থেকে খেলোয়াড়, সাধারণ থেকে নেটিজেন সকলেই রীতিমতো মেতে উঠেছেন এই ‘কাঁচা বাদাম’ গানের সাথে। তবে এই জনপ্রিয়তায় ক্ষণিকের জন্য হলেও কিছুটা অহংকার বোধ জেগে উঠেছিল বাদামবাবুর মধ্যে। আর তাতেই তিনি বলেছিলেন, তিনি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছেন। তিনি আর বাদাম বিক্রি করবেন না। সম্প্রতি নিজের সেই কথার জন্যই ক্ষমা চাইলেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, তার তারকাদের জীবন সম্পর্কে কোনো ধারণা নেই। তাই তিনি ভুল করে এই ধরনের মন্তব্য করে বসেছেন। তার জন্য সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে নিয়েছেন সকলের কাছে। এমনকি তিনি এও বলেছেন, ভবিষ্যতে প্রয়োজনে তিনি আবারও বাদাম বিক্রি করবেন। তবে বর্তমানে তিনি গানের প্রতিই মনোনিবেশ করতে চান।
কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে সকলের প্রিয় বাদামকাকু নিজের ছেলের জন্য সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শিখতে গিয়েই এক বাড়ির পাচিলে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালেও। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সুস্থ হয়েই নিজের গাড়ি চালানো শেখা নিয়ে গান বেঁধে ফেলেছেন।
এছাড়াও শোনা গিয়েছে, একটি সঙ্গীত সংস্থার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও রাজনৈতিক জামায়াতে তার ডাক পড়ছে মাঝে মাঝেই। কয়েকমাস আগে কলকাতার এক পাঁচতারা হোটেলে পারফর্ম করেছেন ভুবনবাবু। সেখানে তিনিই ছিলেন মধ্যমণি।
আর সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, তার গান দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রায় সকলেই তার গানের তালে মেতে উঠেছেন। এটি তার ভীষণ ভালো লাগছে। বর্তমানে ধীরে ধীরে শিল্পী তকমা পেতে শুরু করেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। বম্বে থেকেও নাকি ডাক এসেছে তার। এ ছাড়াও একাধিক জায়গা থেকে ডাক পরছে ভুবনবাবুর। তবে এই জনপ্রিয়তা কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…