খেলা

স্থগিত আইপিএল! কত টাকার লোকসান সৌরভ গাঙ্গুলি বোর্ডের?

করোনার প্রকোপে মাঝপথেই বন্ধ করতে হল আইপিএল। আজ আরও দুটি কোভিড পজিটিভ রিপোর্ট আশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ এর ১৪ তম সংস্করণ স্থগিত করা হয়। এর ফলে বড়সড় লোকসান হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডের। বোর্ডেরই এক সিনিয়র কর্তা জানিয়েছেন, কম পক্ষে ২ হাজার কোটি টাকা লোকসান হতে চলেছে বোর্ডের।

সানরাইজার্স হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র বর্তমানে করোনা আক্রান্ত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পরবর্তী সময়ে টি-২০ লিগের অবশিষ্ট খেলাগুলি পুনরায় নির্ধারণ করবে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলোয়াড় বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র সোমবার কোভিড পজিটিভ টেস্ট করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে তাদের খেলা স্থগিত করা হয়। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের আইপিএল দলের তিনজন সদস্য – চিফ এক্সিকিউটিভ অফিসার কাসি বিশ্বনাথন, বোলিং কোচ এল বালাজি এবং একজন বাস ক্লিনার – কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

“তিন মাস, পাঁচ মাস, ছয় মাস পরে আবার আইপিএল হোস্ট করা যেতে পারে। এটা কোনো ব্যাপার নয়। তবে এই মুহূর্তে, এটি বন্ধ করা দরকার। এবং এখন, বিদেশী খেলোয়াড়রাও বাড়ি যেতে চায়” একটি সূত্র কে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া বলেছে। তাদের অফিসিয়াল বিবৃতিতে বিসিসিআই এবং আইপিএল জিসি বলেন: “বিসিসিআই খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আইপিএল আয়োজনের সাথে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে আপস করতে চায় না। সমস্ত স্টেকহোল্ডারদের সুরক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কঠিন সময়, বিশেষ করে ভারতে আমরা মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, তবে, টুর্নামেন্টটি এখন স্থগিত করা একান্ত প্রয়োজন। বিসিসিআই সমস্ত স্বাস্থ্যসেবা কর্মী, রাজ্য সমিতি, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি, স্পনসর, অংশীদার এবং সমস্ত পরিষেবা সরবরাহকারীদের ধন্যবাদ জানাতে চায় যারা এই অত্যন্ত কঠিন সময়েও আইপিএল ২০২১ আয়োজনের যথাসাধ্য চেষ্টা করেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026