ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নিজের বাড়ি থেকে ব্যবসা করে লাভ করুন ৭০০০ টাকা/দিন

ব্যবসা করার ইচ্ছা অনেকের মনে রয়েছে। কিন্তু করা হয়ে ওঠে না। মানুষের মনে একটা প্রশ্ন থাকে, কোন ব্যবসা করা ভালো? এর উত্তর খুবই সহজ। যে জিনিসের প্রতি বাজারে চাহিদা রয়েছে সেই ব্যবসা করা উচিৎ। আরও একটা বিষয় মাথায় রাখলে ভালো। কোন জিনিসের চাহিদা অনেক দিন পর্যন্ত থাকবে সেটাও দেখে রাখতে পারেন। তাহলে আপনার ব্যবসা তত দীর্ঘ স্থায়ী হবে।

আজ আমরা এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেখানে ব্যবসায় লাভ রয়েছে প্রচুর, সেই সঙ্গে চলবে অনেক দিন। মানুষ বাড়িঘর যত দিন চলবে আপনার এই ব্যবসার চাহিদা থাকবে তত দিন।

বাড়ির যে কোনো জায়গা থেকে এই কাজ শুরু করতে পারেন। তবে মাথার ওপর ছাদ থাকলে ভালো। নাহলে বর্ষাকালে সমস্যা হতে পারে। তাছাড়া অন্য কোনো কারও জায়গায় অনুমতি নিয়ে অল্প জায়গায় কাজ শুরু করতে পারেন। তিনটে মেশিন লাগবে। ব্যবসা শুরু করার জন্য মোটামুটি দেড় লক্ষ টাকার পুঁজি দরকার। এই মেশিন গুলোতে কোনো শব্দ কিংবা ধোঁয়ার ব্যাপার নেই। তাই বাড়িতে থেকে ব্যবসাটা করলে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

কিন্তু কী ব্যবসা? বাড়ির দেওয়ালের ফাঁক দিয়ে জলের লাইন, কারেন্টের লাইন করা হয়। এর জন্য দরকার হয় পিভিসি পাইপের। এই পিভিসি পাইপ তৈরি এবং বিক্রি করার ব্যবসা করার কথা বলছি আমরা। প্রতি পাইপ পিছু লাভ হতে পারে এক টাকা মতো। আট নয় ঘণ্টা কাজ করলে মেশিনের মাধ্যমে আপনি সাত হাজার থেকে আট হাজার পিস পিভিসি পাইপের প্রোডাকশন করতে পারবেন, যে গুলো বাড়ি তৈরির সময় কাজে লাগবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026