বলিউডের অন্যতম জনপ্রিয় দক্ষ অভিনেত্রীদের মধ্যে হুমা কুরেশী অন্যতম। ‘ডবল এক্সেল’ ছবিতে নিজের অভিনয় নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চায় ছিলেন মিডিয়াতে। তবে এই মুহূর্তে ভাসান বালা পরিচালিত নেটফ্লিক্সের অন্যতম ছবি ‘মনিকা ও মাই ডার্লিং’এর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী। সম্প্রতি ভাসান বলা পরিচালিত ছবিরই সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। আর তারপর থেকেই মিডিয়ার পাতায় তুমুল চর্চিত হুমা। উল্লেখ্য, এই ছবিতে রাজকুমার রাও, রাধিকা আপতের মত তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। একাধিক ইতিবাচক প্রশংসাও মিলেছে তাদের কাছ থেকে। সম্প্রতি সেই ছবিরই সাকসেস পার্টিতে লাল রঙের স্লিটেড রিভেলিং পোশাকে উপস্থিত ছিলেন অভিনেত্রী। কানে গোল্ডেন দুলের পাশাপাশি পায়ে ছিল লাল হাই হিলও। চুল বেশ টেনেই বেঁধেছিলেন হুমা। নুড মেকাপে এই পোশাকে তার বুক ও পেটের অনেকটা অংশই ছিল উন্মুক্ত। সম্প্রতি এই পোশাকে নিজের একাধিক ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন হুমা কুরেশী। আবার পাপারাজিৎদের ক্যামেরার সামনেও পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর সেই ছবি এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
কারোর মতে অভিনেত্রীর পোশাক ও চুলের স্টাইলিস্ট পাল্টানো উচিৎ। আবার নেটমহলের একাংশ অভিনেত্রীর সাথে উরফি জাভেদের তুলনা করেছেন। কেউ কেউ তো তাকে ওভার সাইজ উরফির তকমাও দিয়ে দিয়েছেন। তার পোশাক নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি তারা। অবশ্য তার ঝলক মিলবে সোশ্যাল মিডিয়াতেই। তবে অভিনেত্রীর ভক্তরা সবসময়ের মতোই মুগ্ধ দৃষ্টিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…