খেলা

ICC: ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে নিষিদ্ধ করা হোক শক্তিশালী এই দেশকে! HRW অদ্ভুত আবেদনে সাড়া দেবে কি ICC?

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তথা আইসিসি এবার মহাশক্তিশালী এক দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে নিষিদ্ধ করা হতে পারে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল আফগানিস্তানকে। আর এমনটা করার পেছনে হাত রয়েছে হিউম্যান রাইটস ওয়াচের (HRW)। যারা গেছে, এই প্রসঙ্গে আইসিসির সদর দপ্তরে আবেদন করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

সেখানে দাবী করা হয়েছে, আফগানিস্তানে তালেবান সরকার কর্তৃক নারীদের ওপর যে অন্যায় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে সেটি যতদিন বন্ধ করা না হবে ততদিন ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে বহিষ্কার করা হোক আফগানিস্তানকে। এই মর্মে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে লম্বা চিঠি দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ। আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা তুলে নেওয়ার পর সেখানকার নারীদের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রথমত, নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। পাশাপাশি কোন ধরনের এনজিওতে কাজ করতে পারবেন না নারীরা। এর সাথে সমস্ত প্রকার খেলাধুলা থেকে নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তালেবান সরকার। এমনকি নারীদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সেই দেশের সরকার। এমন পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে, আফগানিস্তানের সরকার কর্তৃক নারীদের অধিকার ছিনিয়ে দেওয়া হচ্ছে। যতদিন না পর্যন্ত সেখানে নারীদের সম অধিকার ফিরিয়ে দেওয়া না হয় ততদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক সেখানকার পুরুষ দলকে।

এদিকে এই মর্মে সিলমোহর দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও। চলতি বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া সফর করার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। তবে সেই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমর্থনে পাশে দাঁড়িয়েছে সে দেশের সরকার। তারা মনে করছেন, নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সম অধিকার ফিরিয়ে সুষম শাসন ব্যবস্থা কায়েম করা প্রসঙ্গে তালেবান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অস্ট্রেলিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026