নিউজ

আমফান আপডেট : অতি শক্তিশালী থেকে চরম শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান, ধেয়ে আসছে বাংলার দিকে

বিগত কয়েকদিন ধটেই আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস মিলেছে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা উপকূলে। সেই উপকূলের বিভিন্ন স্থান ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের বিশেষ টিম। এছাড়া অঞ্চলগুলি পর্যবেক্ষক করার পাশাপাশি সতর্কবার্তা দিলেন মানুষের মধ্যে। দিঘা, শংকরপুর, তাজপুর, জলধা-সহ জেলার বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকার ফ্লাড সেন্টারগুলিতেও পর্যবেক্ষণ চালালেন তাঁরা।

এছাড়া সেই দলে উপস্থিত ছিলেন কাঁথির মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এবং রামনগর – ১ ব্লকের বিডিও-সহ অন্যান্য সরকারী আধিকারিগণ। ঘূর্ণিঝড় আমফানের স্থলভাগে আছড়ে পড়ার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। আগাম কি কি ব্যবস্থা নিতে হতে পারে সে বিষয়েও নির্দেশ দেয় প্রশাসনিক আধিকারিকদের ওই বিশেষ দল।

এছাড়া স্থানীয়দের তাঁরা পাশে থাকার বার্তা দিয়েছেন। আগত ঘূর্ণিঝড় আমফানের আগে আয়লা, ফনী, হুদহুদের মতো সাইক্লোনের সময় প্রশাসন যে মানুষের পাশে সবসময় থেকেছে সে বিষয়েও অবগত করা হয় স্থানীয়দের। তাই এবারও ঘূর্ণিঝড় আমফানের ক্ষেত্রে প্রশাসনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন ওই আধিকারিকরা। রাজ্যের জেলা ও স্থানীয় প্রশাসন পাশে আছে বলে জানান তাঁরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026