স্বামী-স্ত্রী দুজনেই পাবেন ৬ হাজার টাকা, জেনে নিন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নতুন নিয়ম

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অধীনে সরকার কৃষকদের একাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা অর্থাৎ ২০০০ টাকার তিনটি কিস্তি পাঠিয়ে থাকে। কিন্তু এবারে এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তে নিয়ে আসতে চলেছে সরকার। পরিকল্পনা থেকে শুরু করে অনেক নতুন নিয়ম তৈরি করা হয়েছে। আবেদন সংক্রান্তএবং যোগ্যতা সংক্রান্ত বিভিন্ন নতুন নিয়মের কারণে এখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হয়ে গিয়েছে অনেকটাই পরিবর্তিত। আবার তার সাথেই অনেকেই বলছেন, এখন নাকি এই প্রকল্পে স্বামী স্ত্রী দুজনেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে পারেন। কিন্তু আদৌ কি এরকম নিয়ম চালু করেছে সরকার? আসুন জানা যাক বিস্তারে।

প্রধানমন্ত্রী কিষান যোজনা অনুসারে, স্বামী স্ত্রী দুজনেই কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা একসাথে নিতে পারেন না। যদি কেউ এরকম করেন তাহলে তাকে জাল হিসেবে চিহ্নিত করে তার থেকে সমস্ত টাকা উসুল করবে ভারত সরকার। পাশাপাশি, একটি নতুন নিয়ম জারি করে ভারত সরকার স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিতে চাইছে, এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কিন্তু সকলের জন্য নয়। এই যোজনার একটা নির্দিষ্ট প্রাবধান আছে এবং কেবলমাত্র যাদের জন্য এই যোজনা তৈরি তারাই এই সুবিধা নিতে পারবেন।

যদি কোন অপাত্র ব্যক্তি এই যোজনার সুবিধা গ্রহণ করেন তাহলে তাকে সরকারের সমস্ত টাকার কিস্তি ফেরত দিতে হবে। এই যোজনা অনুযায়ী, যদি কোন কৃষকের পরিবার কোন ট্যাক্স দেয়, তাহলে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ, যদি স্বামী অথবা স্ত্রী যে কেউ গত বছরের ইনকাম ট্যাক্স যদি ফাইল করে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। পাশাপাশি শুধুমাত্র এমন মানুষদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে যারা কিনা কৃষি কাজের সঙ্গে সরাসরি যুক্ত। যদি এমন কোন মানুষ, যিনি কৃষি কাজের সঙ্গে সরাসরি যুক্ত নন, তিনি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তাহলে তাকে সরাসরি বাতিল করা হবে।

এছাড়াও আরো অনেক ব্যক্তি রয়েছেন যারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। সরকারি কর্মচারী, প্রাক্তন সরকারি কর্মচারী, বর্তমান অথবা প্রাক্তন সাংসদ, বিধায়ক অথবা মন্ত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও প্রফেশনাল রেজিস্টার্ড ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চার্টার্ড একাউন্টেন্ট এবং এর পরিবার এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন না। পাশাপাশি যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তবে যদি এমন কোন ব্যক্তি থাকেন যিনি চাষের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, তবে তিনি যে জমিতে চাষ করেন সেটি তার নামে না হয়ে তার বাবা অথবা তার ঠাকুরদার নামে রয়েছে, তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং সরকারের তরফ থেকে টাকা পাবেন।

BharatBarta Desk

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026