মলয় দে নদীয়া : দীর্ঘ কয়েক বছর বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনে, কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভালো ছিল না দুজনার। দীর্ঘদিন সংসারে অশান্তি থাকায় আলাদা থাকত নিজেরাই । হঠাৎই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। স্বামীর নাম মহাবুর মন্ডল 40 মহাবুর এর বাড়ি গোবিন্দপুর মাজের পাড়ায। মহাবুরের বউয়ের বাপের বাড়ি গোবিন্দপুর পশ্চিম পাড়ায়। অভিযোগ বউ বাপের বাড়িতেই থাকতো, মাঝেমধ্যে আসা যাওয়া করত।
প্রায় ন’মাস বাদে শশুর বাড়িতে আসে তার স্ত্রী চন্দনা। তারপরই ঘটল এই ঘটনা, পরিবারের লোকজন সকালে মহাবুরকে মৃত অবস্থায় দেখতে পায়। তারপরই তড়িঘড়ি লোকাল থানায় খবর দেয় পরিবার, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবার জানায় মহাবুরের দুটি সন্তানও আছে ছেলের নাম সবুজ মন্ডল বয়স 16 মেয়ের নাম শাবনুর মন্ডল বয়স 10, বউ চন্দনাকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। মহাবুর এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেহট্ট থানার পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…