বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল জুটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা মেলে এই জুটির একসাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি। মোটামুটি তারা ছবি পোস্ট করলেই মুহুর্তের মধ্যে তা ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।
ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলকে চেনেন না এমন মানুষের সংখ্যা এই ভারত ভূখন্ডে হয়তো নেই। বিদেশের মাটিতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নয়। তাইতো এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা অব্দি সমস্ত খবর নখদর্পনে ছিল নেটিজেনদের। এমনকি বিয়ের পর এই জুটি কখন কোথায় যাচ্ছেন বা তাদের জীবন কেমন চলছে, সেই নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে অবাক গোটা নেটদুনিয়া। কি এমন হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জানা গিয়েছে, বিয়ের কিছুদিন পরেই ক্যাটরিনাকে ছেড়ে চলে এসেছেন ভিকি কৌশল। তাই অভিনেত্রীর খুবই মন খারাপ। এখানেই শেষ নয়। বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকি অন্য এক মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন এবং দরকারে মারপিট করছেন। ভিকির হঠাৎ করে ক্যাটরিনাকে ছেড়ে অন্য মেয়ের জন্য লড়াই করার কথা জনসম্মুখে চলে এসেছে একটি ভিডিওর মাধ্যমে। আর সেই নিয়ে ব্যাপক চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে।
আসলে আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়। ভিকি কৌশল বিয়ের পর একটি নতুন সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত। তাই তিনি ক্যাটরিনাকে ছেড়ে শুটিংয়ের কাজে অন্য জায়গায় রয়েছেন। আর সেই সিনেমার স্ক্রিপ্ট অনুযায়ী নায়িকার কোলে মাথা রেখে শুয়েছিলেন তিনি এবং পরবর্তী সময়ে নায়িকার জন্য মারপিট করেন তিনি। জানা গিয়েছে এই সিনেমার অভিনেত্রীর নাম তৃপ্তি দিমারি। এদিকে বিয়ের পর থেকে ভিকি কৌশল কাজে ব্যস্ত থাকার জন্য বেশ দুঃখী ক্যাটরিনা কাইফ।
Artificial intelligence continues to reshape Hollywood, and the latest example is both groundbreaking and controversial.…
Doja Cat has once again proven her fearless approach to style, stunning fans in a…
Uma Thurman, best known for her iconic role as The Bride in Quentin Tarantino’s Kill…
March 2026 has delivered two of the year’s biggest hits — Pixar’s animated comedy Hoppers…
Meghan Markle, Duchess of Sussex, made a surprise red carpet appearance in Beverly Hills on…
Hollywood actress Demi Moore marked her ex-husband Bruce Willis’s 71st birthday with a touching Instagram…