খেলা

জয় দিয়ে আইএসএল অভিযান শুরু সুব্রত পালের হায়দরাবাদ এফসির

ওড়িশা: সপ্তম আইএসএলের চতুর্থ ম্যাচে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে হায়দরাবাদ এফসি। সোমবার সেখানে এফসি ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমেছিল সুব্রত পালের ছেলেরা। সেখানে কার্যত ওড়িশাকে দূর করে ১-০ গোলে জয় পেয়েছে হায়দরাবাদ এফসি।

আইএসএলের চতুর্থ ম্যাচে ৯০ মিনিট ধরে শুধুই সানতানা-সানতানা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন। যতবার বল পেয়েছেন ততবারই তিন কাঠির মধ্যে রাখার চেষ্টা করেছেন এই ব্রাজিলিয় তারকা। চলতি মরশুমে দল বদলের পর ওড়িশা থেকে হায়দরাবাদে এসেছেন তিনি। আর দল বদলে প্রথম ম্যাচেই সানতানা প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নেমেই গোল করলেন।

এদিন প্রথমার্ধে ৩৩ মিনিটের মাথায় বক্সের ভিতরে ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলর হোলিচরণ নার্জারির শট ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। আর সেই পেনাল্টিকে কাজে লাগিয়ে স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি সানতানা। তারপর শত চেষ্টা করেও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি ওড়িশা।

এমনকি সেই একই ধারা বজায় রেখেছে দ্বিতীয়ার্ধেও। ম্যাচ জুড়ে খালি সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষমেষ গোল করতে পারেনি ওড়িশা। উল্লেখ্য, গত বছর ১০ নম্বরে লিগ শেষ করেছিল হায়দরাবাদ এফসি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুব্রত পালের ছেলেরা এবার প্রথম ম্যাচেই জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল। এখন আগামী ম্যাচগুলোতে কী পারফরম্যান্স দেখা যায়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026