খেলা

রাশিদের ঘূর্নিতে ১৫ রানে হার দিল্লি ক্যাপিটালসের

মরসুমের প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় তারা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে দারুন শুরু করে হায়দ্রাবাদ। ৭৭ রানের ওপেনিং পার্টনারশিপ হয় ওয়ার্নার এবং বেয়ারিস্টোর মধ্যে। ৪৫ রান করেন ওয়ার্নার। বেয়ারিস্টো করেন ৫৩ রান। এর পর দলের হাল ধরেন সানরাইজার্স এর প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৬ বলে ৪১ রান করে নির্ধারিত ২০ ওভারে দলকে ১৬২ রানের স্কোরে পৌঁছে দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী সাউ এর উইকেট হারায় দিল্লি। ভুবনেশ্বর কুমারের বলে কট বিহাইন্ড হন তিনি।

এরপর শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ার ৪০ রানের পার্টনারশিপ দিয়ে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৩৪ রানের মাথায় আউট হন ধাওয়ান এবং ১৭ রান করে ফেরেন দিল্লি অধিনায়ক। এরপর আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। রিশভ পান্থ ২৮ এবং হেটমায়ার ২১ রান করে আউট হন। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে ১৫ রানে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। অফ ফর্ম কাটিয়ে এদিন ছন্দে ফিরে আসেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দু’উইকেট নেন তিনি। এদিন দুরন্ত বল করেন রশিদ খান ও। একাই দিল্লির ব্যাটিং লাইন আপের মজ্জা ভেঙে দেন তিনি। ৪ ওভার বল করে দেন মাত্র ১৪ রান। এবং তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট। তাঁর এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৬২/৪(২০.০) জনি বেয়ারিস্টো ৫৩(৪৮), কেন উইলিয়ামসন ৪১(৩৬)
কাগিসো রাবাডা ৪-০-২১-২
অমিত মিশ্র ৪-০-৩৫-২
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান ৩৪(৩১) পান্থ ২৮(২৭)
রশিদ খান ৪-০-১৪-৩
ভুবনেশ্বর কুমার ৪-০-২৫-২
ম্যাচের সেরা: রশিদ খান

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026