Hyundai লঞ্চ করেছে সবচেয়ে সস্তা গাড়ি Grand i10 NIOS-এর কর্পোরেট ভেরিয়েন্ট, জানুন ফিচার ও দাম

দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল নির্মাতা হুন্ডাই মোটরস, যারা ভারতে বেশ কিছু জনপ্রিয় গাড়ি এবং SUV বিক্রি করে, তাদের জনপ্রিয় হ্যাচব্যাক গ্র্যান্ড i10 Nios-এর একটি নতুন কর্পোরেট ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ভেরিয়েন্টে কী কী ফিচার যুক্ত করা হয়েছে এবং এর দাম কত, সে সম্পর্কেই আজকের এই প্রতিবেদন। বিস্তারিত জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

এই নতুন গ্র্যান্ড i10 Nios কর্পোরেট ভ্যারিয়েন্ট গাড়িতে একটি আধুনিক ১৭.১৪ সেমি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। নতুন ডুয়েল টোন স্টাইলের ১৫ ইঞ্চি চাকা গাড়ির চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিরাপত্তার জন্য এতে ৬ টি এয়ারব্যাগ, ৩০ টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য সহ এই ভেরিয়েন্টটি অত্যন্ত নিরাপদ। এই গাড়িতে ডুয়াল টোন গ্রে ইন্টেরিয়র, ড্রাইভার সিটের উচ্চতা সমন্বয়, ফুটওয়েল লাইট, ফ্রন্ট রুম ল্যাম্প, স্টিয়ারিং হুইল মাউন্টেড নিয়ন্ত্রণ, পেছনের এসি ভেন্ট, যাত্রীদের জন্য ভ্যানিটি মিরর ইত্যাদি বৈশিষ্ট্য গাড়ির ভেতরটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া এই গাড়িতে TPMS, ABS, EBD, LED DRL, টেলগেটে কর্পোরেট ব্যাজিং ইত্যাদি।

এই গাড়ি মোট ৭ টি রঙ পাওয়া যাবে। নতুন রঙ হিসেবে যুক্ত হয়েছে অ্যামাজন গ্রে। এছাড়াও অ্যাটলাস হোয়াইট, টাইফুন সিলভার, টাইটান গ্রে, টিল ব্লু, ফায়ারি রেড, স্পার্ক গ্রিন রঙেও পাওয়া যাবে। Hyundai Grand i10 Nios Corporate MT গাড়ির দাম ৬.৯৩ লক্ষ টাকা। অন্যদিকে Hyundai Grand i10 Nios Corporate AMT গাড়ি এর দাম ৭.২৮ লক্ষ টাকা। আপনি যদি আধুনিক ফিচার এবং স্টাইলিশ লুক সহ একটি প্রিমিয়াম হ্যাচব্যাক খুঁজছেন এমন তরুণ ক্রেতাদের জন্য এই নতুন ভেরিয়েন্টটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। হুন্ডাই গ্র্যান্ড i10 Nios কর্পোরেট ভেরিয়েন্ট বাজারে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। আধুনিক ফিচার, স্টাইলিশ লুক এবং প্রতিযোগিতামূলক দামের সাথে, এটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026