মাদক কান্ডে যখন সারা আলি খান এনসিবি-র জেরার কবলে, তখন কোথায় ছিলেন নবাব? দিল্লীতে ছিলেন সইফ। স্ত্রী করিনা কাপুর খান তাঁর ‘লাল সিং চাড্ডা’ শ্যুটিঙ্গের জন্য সপরিবারে উড়ে গিয়েছিলেন। বর্তমানে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। তাই স্বামী ছেলেকে নিয়ে রাজধানীতে চলে যান করিনা কাপুর খান। এদিকে মুম্বাইয়ে তখন ঝড়। সুশান্ত মাদক কেসে গোটা বলিউড তোলপাড়। নবাব কন্যা সারা তখন ছুটেছেন এনসিবি-র দপ্তরে। কিন্তু সইফ সেইসময় দিল্লীতে।
তাহলে কি মেয়ের পাশে থাকলেন না সইফ? মেয়ের ক্রাইসিসের সময় কোথায় ছিলেন তিনি? এই নিয়েই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সইফকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেকবার।
সইফ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তৈমুর যেমন তাঁর হৃদয়ের খুব কাছে থাকে। তেমনি সারা এবং ইব্রাহিমও তাঁর হৃদয় জুড়ে রয়েছে। সন্তানদের কাছ থেকে তিনি কখনও দূরে সরে থাকতে পারেন না। সারার কিছু বিষয়ে তিনি কষ্ট পেয়েছেন। তাই বলে মেয়ের কাছ থেকে তিনি কখনওই দূরে সরে যাননি বলে জানান সইফ।
সইফ আরও জানান, মাদক মামলায় সারার নাম জড়ানোর পর মেয়ের কাছ থেকে তিনি দূরে সরে গিয়েছেন বলে যে খবর সামনে আসে, তা একদমই ভুল। সারা-ইব্রাহিম- তৈমুরকে সমানভাবে ভালবাসেন তিনি। ৩ সন্তান তাঁর হৃদয়ের ৩টি পৃথক জায়গায় রয়েছে। তাই সারার কাছ থেকে তিনি কখনওই দূরে সরেননি বলে জানান সইফ আলি খান।
সমস্ত জল্পনা উড়িয়ে সইফ এও বলেন, কেউ কম কেউ বেশি নয়। সারার অভাব কখনও মেটাতে পারবে না তৈমুর, তৈমুরের জায়গা কখনও নিতে পারবে না সারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…