খেলা

‘আমি অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত’, বললেন এই তারকা ক্রিকেটার

শ্রীলঙ্কা ক্রিকেট দল নতুন ক্যালেন্ডার বছরটি অত্যন্ত খারাপভাবে শুরু করলো। ভারতে খেলতে এসে ভারতের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারে তারা। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি দুটি খেলায় ভারতের আধিপত্য প্রত্যক্ষ করা গেছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল তাদের ঘরের মাঠে প্রতিটি বিভাগে শ্রীলঙ্কাকে পরাস্ত করে।

যদিও দল হিসাবে লঙ্কানদের পরাজয় সামষ্টিকভাবে ব্যর্থ ছিল। অধিনায়ক লাসিথ মালিঙ্গা স্পষ্টভাবে বিশ্বাস করেন যে তিনি খারাপ পারফর্ম করেছেন। দলের অধিনায়ক এবং দু’দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বোলার হওয়া সত্ত্বেও উইকেটহীন হয়ে দেশে ফেরেন তিনি। ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কান অধিনায়ক নির্ধারিত চার ওভার বল করে ৪০ ও ৪১ রান দেন, কোনো মেডেন ওভার ও উইকেট নিতে পারেননি। মালিঙ্গার পরিসংখ্যান ৪-০-৪০-০ এবং ৪-০-৪১-১

আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার

সিরিজ শেষ হওয়ার পরে মালিঙ্গা বোমা ফাটিয়ে দিয়ে বলেছেন যে তিনিও অধিনায়কত্ব ছেড়ে দিতে ইচ্ছুক। মালিঙ্গা স্বীকার করেছেন যে তাঁর বোলাররা নিয়মিত বিপক্ষ দলের উইকেট ফেলতে ব্যর্থ হয় এবং ব্যাটসম্যানরাও শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলতে ব্যর্থ হয়। সিরিজের পর ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ বোলার প্রকাশ করেছেন যে, “আমি যে কোনও সময় প্রস্তুত। আমি অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছি”। মালিঙ্গার অধীনে, শ্রীলঙ্কা আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানেই রয়ে গেছে। ২০১৯ সালের শেষের আগে অস্ট্রেলিয়াও হোয়াইট ওয়াশ করেছিল তাদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026