খেলা

Virendra Sehwag: ‘সারা জীবন যা বলেছেন আমি তার উল্টো করেছি’, অভিনব কায়দায় শচীনকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেবাগ

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এমন লোকের সংখ্যা খুজে পাওয়া দুষ্কর যিনি শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগের ওপেনিং জুটিকে পছন্দ করতেন না। ভারতীয় ক্রিকেটে প্রায় এক দশক ধরে ওপেনিং-এর দায়িত্ব সামলেছেন এই দুই তারকা ব্যাটসম্যান। যেখানে বীরেন্দ্র শেবাগ ঝড়ের গতিতে ইনিংস খেলতে ভালবাসতেন, সেখানে শচীন টেন্ডুলকার খেলতেন ধীরগতিতে। বলতে গেলে, ২ ব্যাটসম্যানের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। তবে ক্রিকেটের মাঠে শচীন টেন্ডুলকার যে কথাই বলতেন, বীরেন্দ্র শেবাগ সর্বদাই তার উল্টো করতেন।

বীরেন্দ্র শেবাগ চাইতেন ঝড়ের গতিতে রান করে বিরোধী শিবিরকে ধ্বংস করতে। অন্যদিকে শচীন টেন্ডুলকার সর্বদাই তাকে সামলে খেলার পরামর্শ দিতেন। তবে বীরেন্দ্র শেবাগ সংবাদমাধ্যমে জানিয়েছেন, শচীন টেন্ডুলকার তাকে যে পরামর্শ দিতেন তিনি সর্বদাই তার উল্টো করতেন।

আর এই জন্য আজ শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে উল্টো শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র শেবাগ। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে একটি ভিডিও টুইট করেছেন প্রাক্তন ডান-হাতি ওপেনার বীরেন্দ্র শেবাগ। যেখানে তাকে শীর্ষাসন করতে দেখা গিয়েছে।

শচীন টেন্ডুলকারের জন্মদিন উপলক্ষে বীরেন্দ্র শেবাগ যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে লম্বা একটি ক্যাপশন লিখেছেন তিনি। ক্যাপশনে বীরু লিখেছেন, ‘আপনি মাঠে যা বলেছেন সব সময়ে তাঁর উল্টো কাজ করেছি, তাই আজ আপনার ৫০ তম জন্মদিনে আমি আপনাকে শীর্ষাসনের মাধ্যনে শুভেচ্ছা জানাতে চাই। শুভ জন্মদিন পাজি।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026