রাজ্য

“বিজেপির টিকিট লাগবে না কিন্তু তোলাবাজ ভাইপোকে বাংলা থেকে নিশ্চিহ্ন করব”, পূর্বস্থলী থেকে তোপ শুভেন্দুর

গত শনিবার অমিত শাহের বাংলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এবার বিজেপিতে যোগদান করার পর তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার ক্ষোভ জনসভার মঞ্চে উগরে দেয় এবং সেইসাথে বাংলা থেকে তৃণমূল উৎখাতের জন্য আহ্বান জানায়। বিজেপিতে যোগ দেওয়ার পর মেদিনীপুরের পর এই প্রথম জনসভা করলেন শুভেন্দু অধিকারী। আজকে তার জনসভা ছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাতনিতে। তিনি আজকের সভা থেকে ফের আক্রমণ করেছেন শাসকদলকে।

গতদিন অমিত শাহের জনসভাতেই শুভেন্দু অধিকারী “তোলাবাজ ভাইপো হাটাও” ধ্বনি তুলেছিল। এরপর আজকের সভায় যোগ দিয়ে তিনি বলেন, তৃণমূল দলটা এখন পুরোপুরি প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। এটা আর কোনো রাজনৈতিক দল নেই। যাদের হাত তো সম্মান আছে তারা আর এই দলে থাকতে পারবে না। আমি বিজেপি নেতৃত্বকে বলব আমার এমএলএ টিকিটের দরকার নেই। আমি তোলাবাজ ভাইপোর থেকে বাংলাকে বাঁচাতে ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা কাজ করতে রাজি আছি। বাংলাকে তোলাবাজ ভাইপোর হাত থেকে রক্ষা করতেই হবে। না হলে ওরা রাস্তায় রাস্তায় তোলা তুলছে। গরু, কয়লা, বালি সব পাচার করে ওরা। ইতিমধ্যেই অমিত শাহজির মন্ত্রক ভাইপোর সব কৌশল ধরে ফেলেছে।

এছাড়াও তিনি আজকের সভায় তার তৃণমূল ছাড়ার কারণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “অনেকেই আমায় বাংলার মীরজাফর বলছে। কিন্তু আমি আমার নৈতিকতা বিসর্জন দেইনি। আমি প্রথমে তৃণমূলের মন্ত্রিত্ব পদ জেনেছি এবং তারপর বিধায়ক পদ। তারপর এক সাধারন মানুষ হিসেবে আমি একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছি। ন এতে ভুল কিছু নেই। এটা সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে। এছাড়া ২০০৪ সালে আমি এনডিএ প্রার্থী হয়ে লড়াই করেছিলাম। তখন আমার এক হাতে ছিল তৃণমূলের পতাকা এবং অন্য হাতে ছিল বিজেপির পতাকা। এখন কী কার্টুন লক্ষণ সেটার বিরুদ্ধে লড়াই করার সাহস ছিল? এছাড়া নন্দীগ্রামের সিঙ্গুর অনশন মঞ্চে উনাকে রাজনাথ সিং প্রথম ফলের রস খাইয়ে দিয়েছিলো। এটা তো ভুলে গেলে চলবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026