রাজ্য

“চার বছর ধরেই শুভেন্দুকে বিজেপিতে আসতে বলছি”, হেস্টিংসের সভায় বেফাঁস মুকুল রায়

কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে যোগদান করেন তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই শুভেন্দু ও শাসকদলের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। একদিকে শুভেন্দু যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক অন্যদিকে শুভেন্দুকে “বিশ্বাসঘাতক” বা “মীরজাফর” আখ্যা দিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। এরইমধ্যে তৃণমূল ভোট কৌশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, “শুভেন্দু বেশ কিছুদিন ধরেই বিজেপির সাথে যোগাযোগ রাখছে। সেই কথা বুঝতে পেরেই দল তার থেকে কিছু সাংগঠনিক শক্তি কেড়ে নিয়েছিল।” আজ অর্থাৎ শনিবার পিকের কথার ভিত মজবুত করল মুকুল রায়ের বক্তব্য।

আজ অর্থাৎ শনিবার বিজেপির হেস্টিংস এর কার্যালয়ে সংক্ষিপ্ত বৈঠক ও সংবর্ধনা কর্মসূচি ছিল। তাতে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। সেই সভাতেই মুকুল রায়ের বক্তব্য মাটি খুড়তে কেচো থেকে বার করে আনে। মুকুল রায় তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলে ফেলেন, “আমি যখন থেকে পুরনো দল ছেড়ে ছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল শুভেন্দু তৃণমূল ছাড়ুক।” এদিন তিনি বলেছেন, “আমাকে বিজেপিতে যোগ দিতে প্রভাবিত করেছেন কৈলাশ বিজয়বর্গীয় ও শিবপ্রকাশবাবু। আমি মাত্র ৪ বছরেই বিজেপির সাথে মিশে গিয়েছি। যখন আমি দল ছেড়েছিলাম তখনই শুভেন্দুকে বলেছিলাম, অসম্মানিত হয়ে তৃণমূলে আর থাকিস না।”

মুকুল রায়ের বক্তব্য শুনে স্পষ্ট বিজেপির সাথে দীর্ঘ সম্পর্ক শুভেন্দু অধিকারীর। ৪ বছর আগে মুকুল রায় যখন দল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তখন শুভেন্দুর ভালোই সম্পর্ক ছিল মুকুলের সাথে। এমনকি মুকুল রায় তখন বলেছিলেন, “বিজেপিতে চলে আয়। ভয় পাচ্ছিস জানি। কিন্তু তৈরি হয়ে যা তুই খুব তাড়াতাড়ি বিজেপিতে আসবি।” এছাড়াও শুভেন্দুকে তৃণমূল নেতারা বিশ্বাসঘাতক বলায় তার বিরুদ্ধে সুর তুলেছেন মুকুল রায়। তিনি বলেছেন, “এখন তৃণমূল নেতারা মঞ্চ বেদে যেসব বিশ্বাসঘাতকতার কথা বলছে তা তাদের মুখে মানায় না। আমি আজ বলছি লিখে রাখুন, এরাজ্যে টিএমসির অবস্থা কিছুদিনের মধ্যে বর্তমানে কংগ্রেসের মতো হবে।”

এছাড়া এদিন সভায় নব্য বিজেপিতে যুক্ত হওয়া নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন, “বিজেপি অন্য দল থেকে আসা সৈনিকদের সম্মান করতে জানে। আমি নিজেই তৃণমূল থেকে এখানে এসেছি। কিন্তু বিজেপি আমাকে এখন সর্বভারতীয় সহ-সভাপতি বানিয়েছে। দল আপনাকে ঠিক গ্রহণ করে নেবে। দলের ওপর আস্থা রাখুন এবং দলকে ভরসা করুন। সেই সাথে আগামী নির্বাচনে তৃণমূল সরাতেই হবে, এই প্রতিজ্ঞা নিয়ে কঠিন পরিশ্রম করুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026