খেলা

Ravichandran Ashwin: ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নেব, স্ত্রীকে জানিয়ে দিয়েছিলাম!’ কেন এমন ভেবেছিলেন অশ্বিন?

সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনক ভাবে হেরেছে টিম ইন্ডিয়া। মূলত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিস্ময়কর সিদ্ধান্তের ফলে যে ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেছে তা কার্যত মেনে নিয়েছেন অনেকেই। আমরা আপনাদের জানিয়ে রাখি, টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলিদের।

জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের প্রধান একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেন অধিনায়ক রোহিত শর্মা। যার পর থেকে সংবাদ মাধ্যমের সমালোচনায় রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে পৃথিবীর সেরা স্পিন বোলার। অথচ তাকে ছাড়াই একাদশ ভারতের সেরা একাদশ নির্বাচন করতে দেখে স্বাভাবিকভাবেই রোহিত শর্মার দিকে প্রশ্নবাণ ছুড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

তবে এদিন রবিচন্দ্রন অশ্বিনের একটি বড় সত্য প্রকাশে এসেছে। আসলে গত বছর বাংলাদেশ সফর থেকে ফিরে হাঁটুতে প্রচন্ড ব্যথা অনুভব করেন রবিচন্দ্রন অশ্বিন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও চিন্তা করে ফেলেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর হাঁটুতে খুবই ব্যথা অনুভব করতে শুরু করি। এমনকি ব্যথার জন্য ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছিল আমার। ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে শীঘ্রই অবসর নেব। এমনকি এই বিষয়ে আমার স্ত্রীর সাথেও আলোচনা করেছিলাম আমি। সিদ্ধান্ত নিয়ে ফেলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। তবে আমি আমার বোলিং অ্যকশন পরিবর্তন করে বর্তমানে কিছুটা স্বস্তিতে রয়েছি।

Kriti Lekha Shome

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026