নিউজ

‘ধর্ষণের সময় নাবালক ছিলাম’, দিল্লি হাই কোর্টে দাবি নির্ভয়ার অপরাধীর

নিজস্ব প্রতিনিধি: সাত বছর ধরে বিচারের জন্য ঘুরছে নির্ভয়ার পরিবার। অথচ এখনও শাস্তি হল না দোষীদের। উল্টে, রোজই কোনও না কোনও দাবি নিয়ে আদালতে ছুটছে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চার অপরাধী। কারও দাবি, তাকে ফাঁসানো হয়েছে। কারও দাবি, এই ঘটনার সময় সে নাবালক ছিল।

বুধবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম দোষী পবন গুপ্তা। তার দাবি, ২০১২ সালে যখন এই ঘটনা ঘটেছিল, তখন সে নাবালক ছিল। বৃহস্পতিবার এই আবেদনের শুনানি।

আরও পড়ুন : সাজা পাবে দোষীরা, আদালতের রায়কে স্বাগত জানালেন নির্ভয়ার মা

নির্ভয়া কাণ্ডে চার দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু নানাভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর আগে অক্ষয় সিং ঠাকুর নামে আরেক দোষী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রিভিউ পিটিশন দাখিল করে দাবি করেছিল, তাকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি তার বক্তব্য ছিল, এমনিতেই দিল্লিতে দূষণের থাবা। মানুষের আয়ু কমে আসছে। এরইমধ্যে আবার মৃত্যুদণ্ডের কী প্রয়োজন। যদিও বুধবার তার পিটিশন নস্যাৎ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ। বহাল রাখে ফাঁসির নির্দেশ। এরইমধ্যে সামনে আসে পবনের দাবি। এ প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, এভাবে যদি বারবার আদালত দোষীদের সময় দেয়, তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থা চলে যায়।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন দিল্লির ওই তরুণী। একটি বাসে ওঠেন তাঁরা। কয়েক মুহূর্তের মধ্যে পাল্টে যায় তাঁদের জীবন। সে বাসে ছিল ৬ জন মদ্যপ। বন্ধুর মাথায় রড দিয়ে আঘাত করে বাসের শেষ সিটে টেনে নিয়ে যায় ওই তরুণীকে। গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নৃশংস অত্যাচার চালায়। এখানেই থামেনি তারা। তরুণী ও তাঁর বন্ধুকে ফেলে দেওয়া হয় বাস থেকে। দিল্লি পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যায় সফদরজং হাসপাতালে। বহু লড়াইয়ের পর ২৯ ডিসেম্বর মৃত্যু হয় নির্যাতিতার। গোটা দেশের কাছে তিনি হয়ে ওঠেন নির্ভয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026