রাজ্য

“মাতৃভূমির জন্য রক্ত দিয়ে লড়ব”, ব্রিগেড মঞ্চ হতে হুঙ্কার আব্বাস সিদ্দিকির

সত্যিই রবিবার তথা আজকের ব্রিগেড সমাবেশ নজিরবিহীন। বসন্তের শুরুর দিকে এই বার রোদের তেজ অনেকটাই বেশি। এমন অবস্থাতেও বামেদের ব্রিগেডে যতদূর দেখা যায়, কেবল দেখা যাবে লাল নিশান আর মাথার ভিড়। বাংলা বিধানসভা নির্বাচনের আগে বামেদের নতুন সাথি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা পীরজাদা আব্বাস সিদ্দিকির দল। তাদের ও সমর্থক প্রচুর। বাংলা বিধানসভা ভোটে সদ্য গঠিত দলের যে কতটা জনপ্রিয়তা তা বোঝা গিয়েছে এই ব্রিগেডে। এইদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে আব্বাস সিদ্দিকি সরাসরি আক্রমণ সরাসরি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং গেরুয়া শিবিরকে। একপ্রকার হুশিয়ারির সাথে এইদিন তিনি বলেন,”নারীদের স্বাধীনতা হরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা স্বাধীনতা ফেরানোর যুদ্ধে নেমেছি। রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। মমতাকে শূন্য করে দেব।” এর সাথে তিনি স্লোগান তুলেছেন গেরুয়া শিবিরের বিরুদ্ধেও। তিনি এইদিন বলেন,” বিজেপির কালো হাত ভেঙে দেব।”

একুশে ভোটের আগে বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের অন্যতম চমক ছিল ধর্মনিরপেক্ষ জোটে আইএসএফের যোগদান। চমক দেখাও গেল রবিবার দুপুরে। গনগনে রোদের ব্রিগেডের উত্তাপ আরও বাড়িয়ে দিল আব্বাসের উপস্থিতি। এদিন মঞ্চে আইএসএফ প্রধান আব্বাস উঠতে না উঠতেই জনতার উচ্ছ্বাস, অভিবাদন বাঁধনহারা। তাঁকে সমাদরে চেয়ার পর্যন্ত এগিয়ে দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সেই সময়ে মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ।

এইদিন আসন্ন নির্বাচনকে স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। ব্রিগেডে তিনি বলেন,”মাতৃভূমিকে রক্ত দিয়ে রক্ষা করব। যেখানেই দল প্রার্থী দেবে। সেখানেই লড়াই করব রক্ত জল করে।” এইদিন মঞ্চে ঝাঁজালো সুর তুলেছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026