খেলা

‘IPL-এ কাজ করি যাতে ৫ হাজার গরিব মানুষদের খাওয়াতে পারি’, নিন্দুকদের ধুয়ে দিলেন গৌতম গম্ভীর

বিজেপি সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর রীতিমতো যোগ্য জবাব দিলেন নিন্দুকদের। বিভিন্ন রাজনৈতিক প্রভাব থেকে বারবার একই প্রশ্নে জর্জরিত করা হচ্ছিল তাকে। তিনি সাংসদ হয়ে, সেই দায়িত্ব কি ঠিক করে পালন করছেন? কখনও ধারাভাষ্য দিচ্ছেন তো কখনও আবার আইপিএল দলের মেন্টর হয়ে কাজ করছেন। সাংসদ হয়েছেন, সেই কাজ করেন কখনও? এই নিয়ে গম্ভীরকে প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছিল। এবার সসম্ভ্রমে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার।

এদিন নিন্দুকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আইপিএলে কাজ করি ধারাভাষ্য দেই নিজের ব্যক্তিগত প্রয়োজনে নয়, এগুলো থেকে যে উপার্জন আসে তা থেকে ৫ হাজার মানুষের পেটে খাদ্য জোটে। ১ টাকার বিনিময়ে গরিবের রান্নাঘর থেকে দুবেলা-দুমুঠো খেতে পারে। এই বিশাল পরিমাণ খরচা আমি আমার রাজনৈতিক তহবিল থেকে খরচ করি না। আইপিএলে বা ক্রিকেট সম্পর্কিত কোন কাজ করে যে অর্থ উপার্জন করে তা থেকে গরিব মানুষের দুবেলা-দুমুঠো খাবার জোটে। ৫ হাজার মানুষকে খাওয়াতে আমার মাসে ২৫ লক্ষ টাকা খরচ হয়। গোটা বছরে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

অন্যান্যদের মত আমার বাড়িতে টাকার গাছ নেই যে সেখান থেকে টাকা পেড়ে গরিব মানুষদের সেবা করব। ব্যক্তিগত রাজনৈতিক তহবিলে যে পরিমাণ টাকা থাকে তাদিয়ে সমাজকল্যাণমূলক একাধিক কাজ করে থাকি। তিনি আরও বলেন, দিল্লিতে যে জনতার রান্নাঘর তিনি চালন তার পুরো খরচাটাই আসে তার পকেট থেকে। যদি তিনি কাজ না করে তবে প্রতিদিন এত মানুষের মুখে খাবার তুলে দেবেন কি করে?

আপনাদের জানিয়ে রাখি, দিল্লির সাংসদ গৌতম গম্ভীর বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। পৃথিবীর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি মরণোত্তর দেহ দান করেছেন। তিনি রাজনৈতিক পরিসরে থেকে গরিবদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ক্রিকেটের ধারাভাষ্যকার এবং সম্প্রতি আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসের মেন্টর হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026