আইএএস অফিসাররা আইনি ব্যবস্থার শীর্ষে থাকেন। কর্মক্ষেত্রে তাদের ব্যস্ততা নিয়ে সবারই একটু আধটু ধারণা রয়েছে। তবে সম্প্রতি এক আইএএস অফিসারকে স্কুলের কিছু ছাত্র-ছাত্রীদের সাথে নাচতে দেখা গিয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি তিনিও যেন ফিরে গিয়েছিলেন তার ছেলেবেলায়। সম্প্রতি সেই ভিডিওটি এই মুহূর্তে নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে। সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে কোনটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে আবার কোনোটি নয়। তবে কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের মনোরঞ্জন করতে পারে তাহলেই তা ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি এক আইএএস অফিসার কয়েকজন স্কুলপড়ুয়ার সাথে ফিরে গেলেন নিজের শৈশবে।
এই আইএএস অফিসার কোয়াট্টামের চারুকলা উৎসবের প্রস্তুতির তদারকি করতে গিয়েছিলেন সেইসময়। তখনই তিনি দেখেছিলেন সামনের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলের কোন একটি অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সাল করছিলেন। তাদের দেখে তিনি নিজেকে সংযত করে রাখতে পারেননি। তিনিও তাদের সাথে একের পর এক গানের তালে তাল মিলিয়ে মন খুলে নাচতে থাকেন। তার সেই নাচের ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। রইল সেই ভিডিও।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা বেজায় পছন্দ করেছেন এটি। সকলেরই মন ছু্ঁয়ে গেছে ভিডিওটি। এই আইএএস ম্যাডামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকল নেটনাগরিকরা। বলাই বাহুল্য, এই ভিডিওটি সম্প্রতি মন ছুঁয়ে গেছে সকলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…