খেলা

বিরাট কোহলির দশম শ্রেণীর মার্কশিট শেয়ার করলেন IAS অফিসার, লোক দেখার জন্য পাগল

ভারতবর্ষে এমন হাজার হাজার তরুণ-তরুণী রয়েছে, যারা অংক এবং বিজ্ঞান নামক বিষয়টিকে সর্বদা এড়িয়ে চলতে পছন্দ করে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা এই দুটি সাবজেক্টের যেকোনো একটিতে ফেল করেছে কিংবা খুবই কম নম্বর পেয়েছে। তবে এই তালিকায় সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে নিজের নাম লিখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার দশম শ্রেণীর মার্কশিটের ছবি শেয়ার করেছেন আইএএস অফিসার জিতিন যাদব। ভারতীয় আইএএস অফিসার দ্বারা শেয়ার করা এই ছবিটি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে বিরাট কোহলির ভক্তদের দ্বারা। ছবিটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সংখ্যাই যদি সাফল্যের চাবিকাঠি হত, তাহলে আজ সারা দেশ তাকে অনুসরণ করত না। সাফল্যের জন্য প্রয়োজন আবেগ এবং উৎসর্গ।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ছবিটি কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি একাধিক লাইক এবং কমেন্ট অর্জন করে নিয়েছে বিরাট কোহলির দশম শ্রেণীর মার্কশিটের ছবি।

বিরাট কোহলির দশম শ্রেণীর যে মার্কশিটের ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে, তিনি গণিতে সর্বনিম্ন ৫১ নম্বর পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন মাত্র ৫৫ নম্বর। পাশাপাশি তিনি ইংরেজির মত কঠিন বিষয়ে সর্বোচ্চ নম্বর (৮৩) পেয়েছেন এবং সামাজিক বিজ্ঞানে তিনি ৮১ নম্বর পেয়েছেন। তবে যদি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির কৃতিত্ব সম্পর্কে আলোকপাত করি, তবে এখনও পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬টি সেঞ্চুরি করার বিস্ময়কর রেকর্ড রয়েছে। তাছাড়া বর্তমানে তিনি ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাস্ত রয়েছেন।

 

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026