ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংকের সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ, স্নাতক হলেই করুন এখুনি অ্যাপ্লাই

ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন ওরফে আইবিপিএস এবারে স্নাতক উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে ব্যাংকের ক্লার্কের চাকরির একটি সুবর্ণ সুযোগ। যদি আপনি স্নাতক হন, তাহলে আপনি ব্যাংকে ক্লার্কের চাকরির জন্য অনলাইন আবেদন করতে পারেন। পয়লা জুলাই ২০২২ থেকে এই অনলাইন এপ্লিকেশনের পর্ব শুরু হয়ে গেছে এবং আগামী একুশে জুলাই পর্যন্ত এই চাকরি আবেদন চলবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ৮৫০ টাকা এপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যদিকে তপশিলি জাতি উপজাতি এবং প্রতিবন্ধীদের জন্য এই অনলাইন এপ্লিকেশনের ফি মাত্র ১৭৫ টাকা। এই চাকরির ন্যূনতম যোগ্যতা স্নাতক এবং এই চাকরির বয়সসীমা ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

পয়লা জুলাই থেকে ইতিমধ্যেই এই আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামী একুশে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সম্পূর্ণ পদের সংখ্যা ৬ হাজার ৩৫। এই সব কয়টি পদের জন্য নেওয়া হবে লোক। এই কাজের জন্য বয়স সীমা হতে হবে ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে। তবে তপশিলি জাতি উপজাতি এবং প্রতিবন্ধীদের জন্য বয়সীমার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। কতটা কি ছাড় রয়েছে সেটা আপনারা জানতে পারবেন আইপিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট নিয়ম অনুযায়ী।

এই চাকরির জন্য নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক। আপনাকে দেশের কোন একটা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। যদি আপনি সেই ডিগ্রী অর্জন করে থাকেন তাহলেই আপনি এই ফরম ফিলাপ করতে পারবেন। আইবিপিএসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লার্ক পদের জন্য আবেদন জানাতে পারবেন আপনি। সেখানেই আপনি পেয়ে যাবেন ফর্ম এবং অন্যান্য সমস্ত ডিটেলস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026