খেলা

Asia Cup 2023: এবার “সার্জিক্যাল স্ট্রাইক” পাকিস্তান ক্রিকেটে! এই কারণে PCB-কে হুঁশিয়ারি দিল ICC

ধীরে ধীরে পাকিস্তানের সিদ্ধান্তের বাঁধন ঢিলা হতে শুরু করেছে। আসন্ন এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের যে আশা ছিল, তা কার্যত হতাশায় পরিণত হতে চলেছে নাজম শেঠীর জন্য। একাধিকবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে এবার নিজেরাই সমস্যায় পড়লো পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসলে চলতি বছর এশিয়া কাপের মেগা আসর আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রথম থেকেই সেই আয়োজনে বাধা দিয়ে চলেছে বিসিসিআই। পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষা নেই ভেবে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের সিদ্ধান্তে রীতিমতো দিশেহারা হয়ে আসন্ন এশিয়া কাপের জন্য একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে নাজম শেঠী প্রস্তাব দিয়েছিলেন, এশিয়া কাপের মেগা আসর ‘হাইব্রিড পদ্ধতিতে’ আয়োজন করবে তারা। অর্থাৎ যে ম্যাচ গুলি ভারত খেলবে সেই ম্যাচগুলি আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর যদি ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই সিদ্ধান্তকে সমর্থন না করে, তবে আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বলেও হুঁশিয়ারি দেন নাজম শেঠী।

তবে এবার নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পরতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডাইস কয়েকদিন আগে লাহোরে গিয়েছিলেন এবং সেখানে মূলত পাকিস্তানের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা। তবে পাকিস্তানের পরিকল্পনাকে কার্যত সমর্থন না জানিয়ে সরাসরি বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থার তরফ থেকে হুমকি দেওয়া হয় পিসিবিকে। জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে কয়েকদিনের মধ্যে। পাশাপাশি হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনেও বিরোধিতা করেছেন গ্রেট বার্কলে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026