খেলা

ICC World Cup 2023: ভারতের বিশ্ব জয়ের ‘গোল্ডেন যুগে’ ২০২৩ বিশ্বকাপের লোগো প্রকাশ করল ICC, উত্তেজনা ক্রিকেট মহলে

বর্তমানে বিশ্ব ক্রিকেটে আইপিএলের মহড়া চলছে চরম উত্তেজনায়। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটে আরও একটি ঐতিহাসিক মুকুট যুক্ত করল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভারতের বিশ্বজয়ের এক যুগ পূর্তিতে আসন্ন একদিনের বিশ্বকাপের নতুন লোগো প্রকাশ করল আইসিসি। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, ২০১১ সালে আজকের দিনে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল।

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। আসন্ন মেগা আসর নিয়ে ইতিমধ্যে নানা রকম পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্টেডিয়াম গুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি সমস্ত ছোটখাট বিষয়গুলি খুঁটিয়ে দেখার জন্য আলাদা কমিটি তৈরি করেছে বিসিসিআই।

বিশ্বকাপের মহড়া শুরু হতে আর মাস ছয়েকের মত সময় হাতে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। যতদূর জানা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাশাপাশি একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বাকি ম্যাচের সময়সূচি এবং ভেন্যুর তালিকা খুব শীঘ্রই প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে যদি সদ্য প্রকাশিত লোগোর কথা বলি, তবে আমরা আপনাদের বলি আইসিসি ওডিআই বিশ্বকাপের লোগোকে “নভরাসা” নামে প্রকাশ করেছে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমর্থকদরে আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হল- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। অর্থাৎ নবম শক্তিতে সেজে উঠতে চলেছে আসন্ন একদিনের বিশ্বকাপের আসর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026