খেলা

World Cup 2023: ভারত-পাকিস্তান মহাযুদ্ধ গুজরাটে! দেখে নিন, ২০২৩ বিশ্বকাপে কোহলিদের ম্যাচ সূচি

হাতে আর মাত্র কয়েক মাস। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের মহাযুদ্ধ। ইতিমধ্যে প্রত্যেকটি দেশ নিজেদের সেরা একাদশ বেছে নেওয়ার প্রক্রিয়ায় মেতে উঠেছে। দিপাক্ষিক সিরিজের মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের আগে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর এশিয়া কাপের মেগা আসর শেষ করে বিশ্বকাপে মাঠে নামবে বিরাট কোহলিরা।

এদিকে আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে আজ ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। যেখানে পাকিস্তানের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে ম্যাচের সুচি নির্ধারণ করেছে আইসিসি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার শর্ত হিসেবে, কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ আয়োজন করার দাবি করেছিল পিসিবি। তবে এদিন বিশ্বকাপের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করতেই দেখা গেল, ভারত-পাকিস্তান মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

এদিকে আসন্ন বিশ্বকাপের সময় সূচিতে দেখা যাচ্ছে, গ্রুপ পর্যায়ে কলকাতার ইডেন গার্ডেন্সে একটি মাত্র ম্যাচ খেলবে ব্লু-বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ই নভেম্বর সেই ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026