খেলা

World Cup 2023: কত দাম? কিভাবে কিনবেন বিশ্বকাপের টিকিট? এক ক্লিকেই পাবেন সমস্ত প্রশ্নের উত্তর

২০২৩ বিশ্বকাপের মেগা আসর শুরু হতে আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যে বিশ্বকাপের ভেন্যু গুলো মনের মত সাজিয়ে তুলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai), পুণে (Pune) তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটি (Guwahati)-র মত স্টেডিয়ামগুলিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মেগা আসর।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গত মঙ্গলবার বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। সময়সূচী অনুযায়ী আসন্ন বিশ্বকাপে সর্বমোট ৪৮টি ম্যাচের আয়োজন করা হবে। যার মধ্যে ক্রিকেটের স্বর্গ কলকাতা ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে ৫টি ম্যাচ। অর্থাৎ এ কথা বলা যেতেই পারে, আসন্ন বিশ্বকাপে কলকাতায় বসবে ক্রিকেটের মেলা।

তবে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা হতেই রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিভাবে ম্যাচের টিকিট কাটবেন অথবা টিকেট মূল্য কত হবে তা ভেবে অস্থির হয়ে পড়েছেন প্রত্যেকেই। তবে আজ আমরা এই নিবন্ধে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, সূত্রের খবর অনুসারে বিশ্বকাপের অনলাইন টিকেট ৫০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত হবে। যে টিকিট গুলো আপনি Bookmyshow, Paytm, Paytm Insiders এর মতো ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন বিশ্বকাপের টিকিট।

কিভাবে কিনবেন বিশ্বকাপের টিকিট?

প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটারে থাকা গুগল ব্রাউজারটি ওপেন করবেন।

এরপর উপরে উল্লেখিত যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং টিকিট বুকিং-এর লিঙ্কে ক্লিক করবেন।

ম্যাচের দিন, ভেন্যু এবং সময় নির্বাচন করে নিজের পছন্দমত টিকিট বেছে নিন।

এরপর নিজের ডেবিট কার্ড অথবা অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করে ডেলিভারি করার ঠিকানা প্রদান করুন।

এরপর কয়েকদিন অপেক্ষা করুন এবং ঘরে বসে পেয়ে যান বিশ্বকাপে নিজের পছন্দের মূল্যবান টিকিট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026