ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ICICI bank intererst rate: ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বৃদ্ধি করলো ICICI ব্যাঙ্ক, সুবিধা পাবেন লক্ষ লক্ষ গ্রাহক

ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক এবারে তাদের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের উপরে এই সুদের বৃদ্ধি অনেকটাই সাহায্য করবে এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের। কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই এই সুদের হার বৃদ্ধির বিষয়টি নিয়ে এসেছে ব্যাংক। এই নতুন সুদের হার ২ কোটি টাকার বেশি ও ৫ কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের উপরে ধার্য্য হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে। এরপরই যারা ঋণ গ্রহণ করেছেন তাদের অসুবিধা বেড়েছে কারণ এই সিদ্ধান্তের পরে তাদের বেশি টাকা সুদ দিতে হবে। অন্যদিকে আবার FD এবং অন্যান্য ক্ষেত্রে বেশি সুদ দেওয়া হচ্ছে ব্যাংকের তরফে। ডিসেম্বর ২০২২ পর্যন্ত, ICICI ব্যাঙ্কের FD-তে ন্যূনতম সুদের হার ছিল ৩ শতাংশ। একই সময়ে, ২৩ ফেব্রুয়ারি ২০২৩-এ তা বেড়ে ৪.৭৫ শতাংশ হয়েছে।

ICICI ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদে ৩ কোটি টাকার বেশি এবং ৫ কোটি টাকার কম স্থায়ী আমানতের জন্য সুদের হার বাড়িয়েছে। ৭ থেকে ১৪ দিন মেয়াদী FD-এর সুদের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭৫ শতাংশ করা হয়েছে। এই হার সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য। ১৫ দিন থেকে ২৯ দিনের FD-এর সুদের হার ৩ শতাংশ থেকে বেড়ে ৪.৭৫ শতাংশ হয়েছে। এই হার সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্যও একই। ৩০ দিন থেকে ৪৫ দিন মেয়াদী FD-এ, সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।

ICICI ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে FD-এ ৫.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে, সাধারণের জন্য সুদের হার ছিল ৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ। ৬১ থেকে ৯০ দিনের মেয়াদের FD-এ ৬ শতাংশ সুদের হার রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে, সাধারণ মানুষের জন্য সুদের হার ছিল ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য, সুদের হার ছিল ৫ শতাংশ। ৯১ থেকে ১২০ দিনের মেয়াদের FD-এ ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১২১ দিন থেকে ১৫০ দিন মেয়াদে সুদের হারও ৬.৫০ শতাংশ।

১২১ দিন থেকে ১৫০ দিনের মেয়াদের FD-এ ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ১ বছর থেকে ৩৮৯ দিনের মধ্যে FD-এ ৭.১৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ১৮ মাসের বেশি এবং ২ বছরের কম মেয়াদের FD-তে সুদের হার ৭.১৫ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026