রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৃতীয় বারের জন্য রেপোরেট বৃদ্ধি করার পর সুদের হার বৃদ্ধি করতে চলেছে বিভিন্ন ব্যাংক। এই ব্যাংকের তালিকায় রয়েছে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক। দুই থেকে পাঁচ কোটি টাকার তাই আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে আইসিআইসিআই। ৮ আগস্ট থেকে বৃদ্ধি করা হবে ব্যাংকের এই নতুন সুদের হার।
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অবক্ষয় নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাংক একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছে। গত চার মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট তিনবার রেপো রেট বৃদ্ধি করেছে। প্রথম দু’বারে মোট ৯০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল এই reporate। আর এবারে এই বৃদ্ধির পরিমাণ ৫০ বেসিস পয়েন্ট। এই মুহূর্তে rbi নির্ধারিত রেপোরেটর পরিমাণ ৫.৪।
আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ২ থেকে ৫ কোটি টাকা মূল্যের স্থায়ী আমানতের উপরে ৩.২৫ থেকে ৫.৭০ শতাংশ সুদের হার অফার করছে। সাত দিন থেকে পাঁচ বছরের মেয়াদের স্থায়ী আমানতের উপরে লাগু হতে চলেছে এই সুদের হার। অন্যদিকে যদি আমানতের পরিমাণ ২ কোটি টাকার নিচে হয় তাহলে সুদের হার হবে ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশের মধ্যে।
ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Monalisa আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ভক্তদের মুগ্ধ…
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…
গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…
চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…
আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…