দেশ

ICSE-ISC Results 2021: প্রকাশিত হল আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশের ফলাফল, পাশের হার নজরকাড়া

প্রকাশিত হয়ে গেল এই বছরের আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন শনিবার বিকেলে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করে দিল। অতিমারী পরিস্থিতির কারণে এ বছরের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এই কারণে বোর্ডের তরফ থেকে অন্তর্বর্তী মূল্যায়ন পদ্ধতি মেনে ফলাফল প্রকাশ করা হয়েছে এই বছরের।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো এই পরীক্ষাতেও কোনরকম মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বোর্ডের প্রধান। চলতি বছরের ফলাফলে দেখা যাচ্ছে, এবারে দশম শ্রেণির আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 99.98 শতাংশ। এবং আইএসসি দ্বাদশ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 99.76 শতাংশ।

পরীক্ষার্থীরা সরাসরি কাউন্সিলের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন। এই দুটো ওয়েবসাইট হলো cisce.org এবং results.cisce.org। এছাড়াও আপনারা 09248082883 নম্বরে ICSE/ISC লিখে তার পাশে ইউনিক আইডি বসিয়ে মেসেজ পাঠিয়ে ফলাফল জেনে নিতে পারবেন।

বোর্ডের সম্পাদক জানিয়েছেন, এবছর যেহেতু অন্তর্বর্তী মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী সকলের নম্বর দেওয়া হয়েছে এই কারণে উত্তরপত্র প্রকাশ করা হবে না।পাশাপাশি, যদি কোন পড়ুয়ার প্রাপ্ত নম্বর নিয়ে আপত্তি থাকে তাহলে তিনি চিঠি লিখে স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে পারেন। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026