নিউজ

১৬ই ডিসেম্বরের মধ্যে এই ব্যাংকটি হয়ে যাবে বিক্রি, প্রভাব পড়বে কোটি কোটি গ্রাহকদের উপর

ব্যাংকের বেসরকারিকরণ নিয়ে এবার আসতে চলেছে বড় খবর। দেশের ব্যাংকিং ক্ষেত্রে এবার হতে চলেছে একটা বড় পরিবর্তন। সরকার অত্যন্ত দ্রুত গতিতে দেশের একটি বড় ব্যাংককে বেসরকারী হাতে তুলে দিতে চলেছে। যদিও গত ফেব্রুয়ারিতে এই নিয়ে প্রথম আন্দাজ পাওয়া গিয়েছিল। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ভারতের একটি বড় ব্যাংককে বেসরকারি হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে ভারত সরকার। বাজেট পেশ করার সময় দরপত্রের আহ্বান করেছিলেন তিনি। এখন জানা যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে ভারত সরকার।

আপনাদের জানিয়ে রাখি সরকার দেশের যে বড় ব্যাংকটিকে বেসরকারি করতে চলেছে সেই ব্যাংকটির নাম আইডিবিআই ব্যাঙ্ক। সরকার দ্রুত গতিতে এগোচ্ছে বেসরকারীকরণের দিকে। সেখানে কর্মচারীরা লাগাতার ধর্মঘট করে চলেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যদিও সেই ধর্মঘটের প্রভাব সরকারের সিদ্ধান্তের উপর খুব একটা পড়ছে না বলেই মনে করা হচ্ছে। সরকার এবং জীবন বীমা কর্পোরেশন মিলিয়ে মোট ৬০.৭২% শেয়ার বিক্রি করে দেওয়া হবে এই ব্যাংকের। এর আগে সরকারের কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.৪৮% শেয়ার ছিল এবং এলআইসির কাছে ছিল ৪৯.২৪% শেয়ার। সেখান থেকে সরকার নিজের ভাগের ৩০.৪৮% শেয়ার এবং এলআইসির কাছে থাকা ৩০.২৪% শেয়ার বিক্রি করবে।

Idbi bank কেনার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ডিসেম্বর, যা আগামী ১৮০ দিনের জন্য বৈধ থাকবে। পরবর্তীতে যদিও এটি আরো ১৮০ দিন বৃদ্ধি করা যেতে পারে। ব্যাংকের সংগঠন এই বিষয়ে জানিয়েছে যে, ‘সফল দরদাতাকে আইডিবিআই ব্যাঙ্কের পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে ওপেন অফার দিতে হবে।’

তবে শুধু আইডিবিআই ব্যাঙ্ক নয়, এই বেসরকারিকরণের তালিকা রয়েছে আরও বেশ কিছু কোম্পানি যার মধ্যে রয়েছে শিপিং কর্পোরেশন, কনকর, ভাইজাক স্টিল, নাগার্নার স্টিল প্লান্ট, এবং এইচএলএল লাইফ কেয়ার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026