নয়াদিল্লি: প্রজাতন্ত্রদিবসের (Republic Day) দিন রাজপথের রণক্ষেত্রের চেহারা দেখেছিল রাজধানী দিল্লি (Delhi)। আর তার ৩ দিনের মধ্যেই গতকাল শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে (Israel Embassy)। এই হামলায় ৪-৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও হাতহতের কোনও খবর মেলেনি।
দিল্লি পুলিশের বিশেষ ব্রাঞ্চ, এনআইএ-সহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়েছে। গোটা ইজরায়েলি দূতাবাস চত্বর কড়া নিরাপত্তার ঘেরাটোপে আনা হয়েছে। জানা গিয়েছে, যে বিস্ফোরণটি হয়েছে সেটা খুব একটা শক্তিশালী ছিল না।
এই ভয়াবহ বিস্ফোরণের পিছনে কি অন্য কোনও বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল? কারণ, এই বিস্ফোরণের নেপথ্যে একটি ২৯-২৯ যোগ সামনে এসেছে। গতকাল ইজরায়েল ও ভারতের কূটনৈতিক বন্ধুত্ব ২৯ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও উপস্থিত থাকার কথা ছিল। ঘটনাচক্রে গতকালের তারিখও ২৯ জানুয়ারি। ফলে এই ২৯-২৯ যোগ ভাবাচ্ছে তদন্তকারীদের।
প্রসঙ্গত এদিন দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ ছিল। যাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিস্ফোরণে কাঁপল দিল্লি। ঘটনাস্থল থেকে দু’-তিন কিলোমিটারের মধ্যেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমনকি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভবনের দূরত্ব ঘটনাস্থল থেকে বেশি নয়। তাই এর পেছনে কোনও বড়সড় যোগসাজশ আছে বলেই মনে করা হচ্ছে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…