আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব কতখানি সে বিষয়ে দেশের প্রতিটি নাগরিকই ওয়াকিবহাল। নতুন ব্যাংক একাউন্ট খোলায় হোক বা বেশি অংকের আর্থিক লেনদেন, প্যান কার্ড ছাড়া সম্ভব নয় কোনটিই। এবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্ত করার।
সে বিষয়ে কর্মসূচিও গ্রহন করা হয়েছে কেন্দ্রের তরফে। তারই শেষ সময় সীমা ৩০ শে সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে প্যানের সাথে আধার লিঙ্ক না করালে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে নাগরিকদের। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দুইয়ের সংযুক্তিকরণ না করালে জরিমানা দিতে হবে গ্রাহককে।
আয়কর দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন না হলে দাখিল করা যাবে না আয়কর রিটার্ন, সাথেই ৫০ হাজার টাকার ওপরে লেনদেনও বন্ধ হয়ে যাবে। বাতিল হতে পারে প্যান কার্ডও। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের ১ লা এপ্রিল থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, e-filing ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করে প্যান কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ করা যাবে। এছাড়া 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করেও আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে।
বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…
বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…
গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…
দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…
রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…
টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…