খেলা

ডিআরএস থাকলে হাজারেরও বেশি উইকেট নিতেন অনিল কুম্বলে, বিতর্কিত মন্তব্যে জড়ালেন রাজকুমার শর্মা

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের সাফল্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। ঠিক এই মুহূর্তে বির্তকিত বক্তব্য রাখলেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি রবীচন্দ্রন অশ্বিনকে ছেড়ে ভারতীয় আরেক স্পিনার অনিল কুম্বলের প্রশংসায় ভাসলেন। তিনি কোনরকম ভনিতা না করে সরাসরি বলেন, অনিল কুম্বলে যদি ডিআরএস সুবিধা পেতেন তাহলে হাজারেরও বেশি উইকেট দখল করতেন তিনি।

আপনাদের জানিয়ে রাখি, টেস্টে ৬১৯টি উইকেট দখল করেছেন অনিল কুম্বলে। তবে এখনো পর্যন্ত টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট নিয়েছেন কুম্বলেই। তাঁর ৬১৯টি উইকেটের ধারেকাছে নেই ভারতের কোনও বোলার। দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ ৪৩৬টি উইকেট। আর কপিল দেব নিয়েছেন ৪৩৪টি। শ্রীলংকার বিরুদ্ধে চলতি সিরিজে ৬ উইকেট দখল করে কপিল দেবকে টপকে গেছেন রবীচন্দ্রন অশ্বিন।

বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা ইউটিউব চ্যানেলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ‘আজকাল স্পিনারদের জন্য ডিআরএস একটি বড় সুবিধা। আমার সময় বা নিখিলের সময়ে, সামনের পায়ে খেলতে গিয়ে যদি বল ব্যাটারের প্যাডে লেগেও যেত, আম্পায়ার সব সময়ে তা নট আউট দিতেন। কিন্তু ডিআরএসের কারণে জিনিসগুলি বদলেছে। পরিবর্তন হয়েছে। আর অনিল কুম্বলে যদি ডিআরএস পেতেন, তবে তিনি হাজারের বেশি উইকেট নিতে পারতেন।’

তবে রবীচন্দ্রন অশ্বিনের সফলতাকে একেবারে তুচ্ছ মনে করছেন না রাজকুমার শর্মা। তার মতে, রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে ধারাবাহিকতা রয়েছে। আর তিনি সেটা সফলভাবে কাজে লাগাচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026