নিউজ

একই মাসে তিনবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী, ক্ষমতায় এলে বাংলায় দূর্গাপূজো হবে! প্রতিশ্রুতি মোদীর

ব্যান্ডেল: ১৫ দিনের মাথায় তিনবার বাংলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় নেতা, মন্ত্রিরা যতবারই রাজ্যে আসছেন, ততবারই আপডেট করছেন বিজেপির (BJP) ইস্তেহার। প্রতিবার নতুন নতুন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করছেন তাঁরা। আজ, সোমবার (Monday) ব্যান্ডেলের (Bandle) সাহাগঞ্জে বন্ধ ডানলপ (Danlop) কারখানার মাঠে রাজনৈতিক সভা চলছে মোদীর। এমনিতেও ওই মাঠে সভার জন্য একাধিক বর্ষ পুরান গাছ কাটার জন্য প্রতিবাদ করেছিলেন বাসিন্দারা। এবার ক্ষোভের মাঠেই দাঁড়িয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন তিনি। জানালেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো (Durga Puja) হবে!

সমগ্র ভাষণ জুড়ে মোদী বলেছেন বাংলা মনস্থির করেছে বদলের। বাংলা এবার আর প্রত্যাবর্তন চায়না, চায় পরিবর্তন। আর সেই পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কী কী করবেন তার একটি তালিকা দিয়েছেন তিনি। রাজ্যের অবস্থান প্রসঙ্গে মোদি জানিয়েছেন বাকি সব উন্নত এবং উন্নয়নশীল দেশের মতই বাংলায় দরকার উন্নত পরিবহন এবং পরিকাঠামো। তাঁর জন্য আর বেশি সময় ও ব্যায় করতে রাজি নন তিনি।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন,বাংলায় রেল এবং পরিবহনের জন্য যে হাজার কোটি টাকার লগ্নী করা হয়েছে, তা থেকেও বাংলা পরে সুবিধা পাবে। সঙ্গে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সূচনায় মানুষের কী কী সুবিধে হবে তাঁর খতিয়ানও তুলে ধরেন।

মোদী জানান, বাংলায় ধর্মীয় মেরুকরণ চলছে। বাঙালিরা দুর্গাপুজা করতে পারেন না নিশ্চিন্তে। বর্তমান সরকার নাকি বাংলাকে দুর্গাপুজতেও স্বাধীনতা দেন না বলেও তোপ দাগেন তিনি। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই এসবের কোন দুশ্চিন্তা করতে হবেনা বাংলার মানুষকে। নিজেদের মত সংস্কৃতি থেকে পুজো করতে পারবেন তাঁরা। তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করে মোদী এও বলেন বর্তমান সরকার রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নেতারা আরও ধনী হচ্ছে, গরীবরা আরও গরীব। কার্যত মোদির বক্তব্যে ফুটে উঠেছে বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই ধর্মীয় থেকে রাজনৈতিক সকল ক্ষেত্রেই মানুষ নিজেদের মত স্বাভাবিক জীবন যাপনের সুবিধা পাবে। মোটকথা বাংলায় তৈরি হবে ‘রাম রাজত্ব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026