রাজ্য

কংগ্রেসকে আদর্শ মনে না হলে অন্য দলে চলে যান বা নিজের দল তৈরি করুন: সিব্বলের দিকে বাক্যবাণ অধীরের

কয়েক মাস আগে সাংবিধানিক সংস্কারের দাবি তুলে তোলপাড় চালিয়েছিলেন কপিল সিব্বল। এইবার বিহারে দলের শোচনীয় ফল নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলায় তার দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা দিল প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে কপিল সিব্বলের প্রকাশ্য সমালোচনায় তেতে উঠলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন,”এভাবে দলকে বিড়ম্বনায় ফেলার কি কোনও মানে হয়? কিছু নেতার যদি মনে হয় যে কংগ্রেস তাদের জন্য আদর্শ দল নয়, তবে তারা নিজের দল তৈরি করুন অথবা এমন কোনও দলে যান যেটি আপনার জন্য ঠিকঠাক হবে। কিন্তু এভাবে দলকে বারবার বিড়ম্বনায় ফেলা তো ঠিক নয়। কারণ কিছু নেতার এমন কার্যকলাপ দেশে কংগ্রেসের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে।”

অধীরবাবু এইদিন আরও বলেন,”এইসব নেতারা আবার গান্ধী পরিবারের ধনিষ্ঠ। তারা তাদের অভিযোগ দলের শীর্ষ নেতাদের কাছে তুলতে পারেন। ওই সব নেতারা দলের পুনর্গঠনে মনযোগী হলে আজ মাঠে এসে লড়তেন। না, তারা তাই করেন না। বিহার নির্বাচনেও তারা মাঠে নামেননি।”

প্রসঙ্গত উল্লেখ্য, বিহার নির্বাচনে মহাজোটের অংশ ছিল কংগ্রেস। কিন্তু সেখানে কংগ্রেসের ভাগ্যে জোটে ২০ টি আসন। এইনিয়ে প্রবল ক্ষোভ রয়েছে তেজস্বী যাদবের দলে। দলের নেতাদের মতে, এই সব আসনে আরজেডি নিজে লড়লে অনেকটা বেশি আসন চলে আসতো। সরকার গঠনের দিকেও থাকত না কোনও বাধা।

এই বিষয়টি নিয়েই দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে নেতা কপিল সিব্বলকে। সম্প্রতি এক সাক্ষাতকারে সিব্বল বলেন,কংগ্রেস ডুবতে চলেছে। তাদের আত্মসমীক্ষার সময়ও শেষ। এখন সমস্ত নেতার দলের এই পরিস্থিতি স্বীকার করে নেওয়া উচিৎ। দলে এই নিয়ে বলার কোনও জায়গা নেই। তাই বাধ্য হয়ে প্রকাশ্যে বলতে চলেছে। বলা বাহুল্য, বিহার ভোট নিয়ে এখনও কিছু বলতে দেখা যায়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে সিব্বলের ওই মন্তব্যের পর তার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন,” দলের ভিতরের এমন সমস্যা সবার সামনে তুলে ধরার কোনও মানে হয়না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026