খেলা

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, হুশিয়ারি দিল পাক বোর্ড

২০২০ এর অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে বেশিরভাগ দল। তারই প্রস্তুতি হিসাবে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়ান দলগুলি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতাটি হতে চলেছে।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিলো পাকিস্তান। কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবেই তারা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। দরকার হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে তারা। এর প্রত্যুত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান জানিয়েছেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসলে পরের বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।

আরও পড়ুন : KKR শিবিরে খুশির খবর দিল আন্দ্রে রাসেল, জানুন কী

যেটা জানা যাচ্ছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ একটি সফরের পরিবর্তে পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তিন দফা মিলিয়ে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ খেলবে। ওয়াসিম খান জানিয়েছেন, “এশিয়া কাপের স্থান পরিবর্তন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত, আইসিসি বা পাকিস্তানের নয়। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে আমরাও ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবনা”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026