Categories: দেশনিউজ

আজ শেষ দিনেও করেননি ITR ফাইল, এবার এই ৪ বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে

আজ ৩১ ই জুলাই। ITR ফাইল করার শেষ দিন। আজ বেতনভোগী এবং ব্যক্তিগত করদাতাদের জন্য শেষ সুযোগ। আপনি যদি এখনও ITR ফাইল না করে থাকেন, তাহলে আপনাকে বেশ কয়েকটি বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্ত সমস্যা আপনার অর্থনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারেন। আজ শেষ দিনে আপনি যদি ITR ফাইল না করে থাকেন, তাহলে কি কি সমস্যা হতে পারে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রথমেই আপনাদের জানাই যে আপনি যদি আপনার আইটিআর ফাইল করার জন্য আজ অর্থাৎ ৩১ জুলাইয়ের সময়সীমা মিস করেন তবে আপনি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রিটার্ন ফাইল করতে পারেন। তবে এরজন্য দিতে হবে জরিমানা। আপনাকে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত লেট ফি দিতে হবে। আয়কর আইন, ১৯৬১ এর ধারা 234F অনুসারে, আপনার যদি মোট আয় ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে বিলম্বিত ITR ফাইল করার জন্য ৫,০০০ টাকা এবং যদি আপনার আয় ৫ লাখ টাকার কম হয় তাহলে বিলম্বিত ITR ফাইল করার জন্য ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।

দ্বিতীয়ত, আপনার পক্ষ থেকে ট্যাক্স বকেয়া থাকলে, পেমেন্ট করা পর্যন্ত বকেয়া পরিমাণের উপর অতিরিক্ত সুদও নেওয়া হবে। আয়কর আইন, 1961-এর ধারা 234A অনুসারে, আজ থেকে শুরু হওয়া মাসের জন্য ১% হারে অতিরিক্ত সুদ নেওয়া হবে।

তৃতীয়ত, নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে করদাতাদের নির্দিষ্ট ডিডাকশনের সুবিধা দাবি করতে বা বাড়ির সম্পত্তির বিক্রি সংক্রান্ত অন্য লোকসান বাঁচাতে পারবেন না।

চতুর্থত, আয়কর রিটার্ন দাখিল না করার ক্ষেত্রে, আয়কর কর্মকর্তা এটি কর ফাঁকি হিসাবে ধরবেন। এতে আয়কর আইনের ধারা 276CC এর নিয়ম অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আপনাকে ৬ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026