নিউজ

বাইডেন প্রেসিডেন্ট হলে কেমন হবে ভারত-আমেরিকার সম্পর্ক?

ওয়াশিংটন: ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আজকের নয়। বহু যুগ যুগ ধরে আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকুন বা ট্রাম্প, এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং থাকুক বা বর্তমানে নরেন্দ্র মোদি, দুই দেশের মধ্যে কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বরাবরের একটা জায়গা তৈরি করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে ভোট গণনা চলছে। যেখানে বেশিরভাগ জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিচ্ছেন জো বাইডেন। এমনকি এখনও পর্যন্ত পাওয়া গণনা এমনটাই বলছে, বাইডেনের জয় প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হল, যদি বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন থাকবে?

বারাক ওবামা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তাই ভারতের কাছে এই মুখ যথেষ্ট পরিচিত। সেক্ষেত্রে আলাপচারিতার সময় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয। অনেকে মনে করছেন, কিছু কিছু ক্ষেত্রে ট্রাম্পের পথেই হাঁটবেন বাইডেন, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো হাঁটবেন না। যে সকল ক্ষেত্রে ট্রাম্পের পথে হাঁটবেন তার মধ্যে অন্যতম হল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক। নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন ট্রাম্প। সেই পথে হেঁটে বাইডেনও নরেন্দ্র মোদি তথা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রতিরক্ষা, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিতে ২০০০ সাল থেকেই ভারতের প্রতি আমেরিকার নীতি খুব একটা বদলায়নি৷ আশা করা হচ্ছে, জো বাইডেনও সেই পথেই হাঁটবেন৷ তবে চিনের প্রতি বাইডেন প্রশাসনের মনোভাব কী হয়, সেদিকে তাকিয়ে থাকবে ভারত৷ কারণ, তার প্রভাব ভারতের উপরে পড়তে বাধ্য৷ প্রচারে ভারতীয়-মার্কিন ভোটারদের কাছেও সমর্থনের আবেদন করেছিলেন বাইডেন৷ ভারতের প্রতি তাঁর মনোভাব আপাতদৃষ্টিতে ইতিবাচক বলেই মনে করা হয়৷ ভারত- মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এখন যে জায়গায় পৌঁছেছে, তাকে সম্পূর্ণ অস্বীকার করা বাইডেনের পক্ষেও সম্ভব নয়৷  সব মিলিয়ে বাইডেন প্রেসিডেন্ট পদে বসলে ভারতের সঙ্গে একইভাবে আমেরিকার সুসম্পর্ক বজায় থাকবে বলেই অধিকাংশ ক্ষেত্রে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026