নিউজ

দুইয়ের অধিক সন্তান হলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

দুইয়ের বেশী সন্তান হলে মিলবে না সরকারি সুযোগ সুবিধা, এমনকি সরকারি চাকুরী থেকেও বাদ দেওয়া হবে ওই ব্যক্তিকে। মঙ্গলবার এক অধিবেশনে এমনই সিদ্ধান্ত নিল অসম সরকার। যা কার্যকর হবে ১ লা জানুয়ারি, ২০২১ থেকে। গত সোমবার মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠকে এই বিস্তারিত আলোচনা হয়। তারপরই বিধানসভায় তা পেশ করা হয়।

মূখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দপ্তর থেকে জানানো হয়েছে, ২০২১-এর ১ লা জানুয়ারি থেকে দুইয়ের অধিক সন্তান হলে তাঁকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে। এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও বিবেচিত হবেন না তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণে বিজেপি পরিচালিত অসম সরকারের এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন শাসক বিরোধী উভয় পক্ষের সমর্থক থেকে নেতারা। একই সাথে তিন তালাকের ফলে ক্ষতিগ্রস্ত মহিলাদের পেনশন চালুর ব্যাপারেও আলোচনা হয় এদিন। চাকরি ক্ষেত্রে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের ব্যাপারে সোনোয়াল সরকার ভাবনা চিন্তা করছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026