রাজ্য

“কেবল মুখ নয়, দরকারে হাত ও চালাতে পারি”, ভোটের আগের আবারও হুঁশিয়ারি দিলীপ ঘোষের

২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পার্থী হয়ে দাঁড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী তঠা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। সোমবার তিনি নিজের এই ঘোষণার পরই গেরুয়া শিবিরি তাকে নিশানা করেছে। এই বিষয়ে এইবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) চ্যালেঞ্জের সুরে বলেছেন,”কেবল সিট খুঁজতে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। আমাদের কোনও মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ঘোষণা করার দরকার নেই। জেনে রাখুন, ২৩ এ মে নবান্নে বসবেন গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীই।” এর পর আরও হুঁশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”লোকে আমাকে দুমুর্খ বলেন। শুধু মুখ কেন, প্রয়োজনে আমি হাত চালাতেও পারি।”

সোমবার নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর জনসভার পালটা হিসেবে টালিগঞ্জ থেকে রাসবিহারি পর্যন্ত মহামিছিল করে রাজ্য বিজেপি। সামনের সারিতে ছিলে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। মিছিল শেষে শাসক শিবিরের দিকে একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করেন বিজেপির নেতারা। নন্দীগ্রামে মমতাকে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সুরে সুর মিলিয়ে দিলীপ ঘোষ বলেন,”নবান্নে এইবার বিজেপির মুখ্যমন্ত্রীই বসবেন। ২৩ এ মে ফল প্রকাশের পরই সব বোঝা যাবে।”

এমনিতেই এই রাজ্যে বিজেপি নেতা, কর্মী- সমর্থকরা বেশি আক্রান্ত হচ্ছেন, এই মর্মে বারবার সরব হয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। নানা জায়গা এ বিষয়ে নালিশও জানিয়েছেন। তাঁদের কর্মীদের উপর আক্রমণ, হামলা হলে পালটা তাঁরাও হিংসার পথে যাবেন, এই হুঁশিয়ারিও বারবার শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। সোমবার রাসবিহারির সভা থেকে ফের সেই আক্রমণের হুঁশিয়ারি দিলেন দলের রাজ্য সভাপতি। ভোট ময়দানে শুধু কথার লড়াই নয়, প্রয়োজনে তিনি হাত চালিয়েও লড়াই করবেন বলে হুমকি দিলেন দিলীপ ঘোষ। সবমিলিয়ে, একুশে বাংলা জিততে বিজেপি যে কোনও অস্ত্র প্রয়োগেই পিছপা হবেন না, সোমবার তা ফের বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026