Pan Card: প্যান কার্ড চুরি হলে চিন্তা নেই, বাড়িতে বসেই এই কাজ করে ফেলুন

আজকের দিনে দাঁড়িয়ে প্যান কার্ড সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে। আপনি প্যান কার্ড তৈরি করতে চান অথবা এটি সংশোধন করতে চান, এই মুহূর্তে দুটি প্রক্রিয়ায় অনলাইনে খুবই সহজে করা যেতে পারে। আজ আমরা এই প্রক্রিয়া সম্পর্কেই আপনাকে বিস্তারিত বলতে যাচ্ছি এবং এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে জানাবো কিভাবে বাড়িতে বসেই আপনারা নিজের প্যান কার্ড তৈরি করে ফেলতে পারেন। অনলাইনে আপনার প্যান কার্ড তৈরি করতে হলে আপনাকে প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা UTITSL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানেই আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি প্যান কার্ডের জন্য এপ্লাই করতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯৩ টাকা (জিএসটি ছাড়া)। ভারতীয় নাগরিকদের জন্য এই খরচ ৯৩ টাকা। তবে অন্য দেশের নাগরিকদের জন্য এই খরচ ৮৬৪ টাকা। আপনি যদি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সাহায্যে এই প্যান কার্ড তৈরি করার ফি অনলাইনে পরিশোধ করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারবেন। এছাড়াও নেট ব্যাঙ্কিং এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে। প্যান কার্ডের জন্য আবেদন করার পরে আপনার সমস্ত নথি আপনাকে পাঠাতে হবে NSDL/UTITSL এর অফিসে।

প্যান কার্ডের জন্য আবেদন করা হয়ে গেলে তারপর আপনার সামনে একটা ডকুমেন্টের তালিকা চলে আসবে সেখান থেকে আপনি ভালো করে দেখবেন কোথায় আপনাকে এই ডকুমেন্ট পাঠাতে হবে। যদি এই ডকুমেন্ট সঠিকভাবে পাঠানো হয়ে যায় তাহলে আয়কর দপ্তরের তরফ থেকে পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। এটা কিন্তু প্যান কার্ডের আবেদনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি এই সমস্ত ডকুমেন্ট না পাঠাতে পারেন তাহলে আপনার আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পাঠানো হলে তার দশ দিনের মধ্যে আপনার কাছে প্যান কার্ড তৈরি হয়ে চলে আসবে। তারপরে যদি কোনরকম কোন ভুল হয়, তাহলেও আপনারা কিন্তু নিঃসন্দেহে আবেদন করতে পারবেন নতুন করে।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026