নিউজ

রাজ্যজুড়ে লকডাউন, এই নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ

করোনার দাপটে পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হচ্ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ জন। করোনা মোকাবিলায় আজ গোটা দেশে ছিল জনতা কার্ফু।এবং আজ ঘোষণা করা হয় লকডাউন হতে চলেছে কলকাতা৷ সোমবার বিকেল ৪ টে থেকে ২৭ মার্চ পর্যন্ত কলকাতা লকডাউন থাকবে।

রাজ্যের ২৩টি জেলা সদর থাকবে লকডাউন। তবে জরুরি পরিষেবায় থাকবে ছাড়। হাসপাতাল, ওষুধ দোকান, চশমার দোকান, প্যাথলজি ল্যাব খোলা থাকবে। সব্জি, মাছ, মাংস, পাউরুটি, দুধ, ফল এসব কিছুর দোকান ও খোলা থাকবে। পেট্রোলপাম্প, ইন্টারনেট ইত্যাদি পরিষেবাও চালু থাকবে। পুলিশ ও সেনাবাহিনী লকডাউনের আওতার মধ্যে পড়বে না৷ চালু থাকবে ব্যাঙ্ক, এটিএম, এবং ই-কর্মাস পরিষেবা।

আরও পড়ুন : দেশের ৭৫ টি জেলা লকডাউন, বন্ধ সমস্ত যাত্রীবাহী ট্রেন, মেট্রো ও যানবাহন চলাচল

তবে বন্ধ রাখতে হবে অফিস, কলকারখানা, নির্দেশ অমান্য করলে দেওয়া হবে শাস্তি। লকডাউন থাকাকালীন এই পাঁচ দিন কলকাতা সহ ২৩ জেলা সদরে কোনও ট্রেন, বাস, ট্যাক্সি, অটো চলবে না ১৪৪ ধারা জারি হবে যদি কোথাও সাতজনের বেশি মানুষের জমায়েত হয়। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোতে বারবার না করছে রাজ্য সরকারের৷

কলকাতায় করোনা আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে এলেও এমন আক্রান্তেরও সন্ধান পাওয়া গেছে যার বিদেশ ভ্রমনের কোনো রেকর্ড নেই। এর ফলে আশঙ্কা বাড়ছে দ্বিগুণ। এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের ৩২৪ সংখ্যা ৷ তবে সুস্থ হয়েছেন ২৪ জন ৷ এর আগেই লকডাউন করে দেওয়া হয় রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় তেও লকডাউন করা হয়েছে আংশিক ভাবে ৷ এবার কলকাতাতেও লকডাউন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026