নিউজ

অল্প লক্ষণ দেখা দিলে হোম আইসোলেশনে থাকার নির্দেশ, নির্দেশিকা জারি কেন্দ্রের

হোম আইসোলেশনে থাকার বিষয়ে এবার নতুন গাইডলাইন দিলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। রোগীদের চারটি ভাগ যথা- অতি অল্প লক্ষণ, অল্প লক্ষণ, মাঝারি লক্ষণ ও মারাত্মক লক্ষণ এগুলিতে ভাগ করে সেই অনুযায়ী পাঠানো হবে হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে।

যাদের অতি অল্প এবং অল্প মাত্রায় লক্ষণ রয়েছে তাদের হোম আইসোলেশনে থাকার কথা বলা হচ্ছে। তবে তার জন্যে মানতে হবে কিছু গাইডলাইন। সেগুলি হলো –

১. কোনো ব্যক্তির অল্প লক্ষণ দেখা দিলে তাকে যদি মেডিক্যাল অফিসার অনুমতি দেয় তবেই সে বাড়িতে থাকতে পারবে ৷

২. যারা সেলফ আইসোলেশনে থাকবে তাদের পরিবারের বাকি সদস্যদেরও থাকতে হবে কোয়ারেন্টাইনে ৷

৩. যিনি আইসোলেশনে থাকবেন তাকে নিয়ম অনুযায়ী হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে।

৪. রোগীর দেখাশোনা করার জন্য একজন সেবা প্রদানকারী থাকবেন সবসময়। যিনি হাসপাতালে সমস্ত তথ্য পাঠাবেন।

৫. সরকারের আরোগ্য সেতু অ্যাপটি সবসময় চালু রাখতে হবে।

৬. আক্রান্ত ব্যক্তি নিজের অবস্থা সম্পর্কে জেলার আধিকারিককে নিয়মিত জানাবেন।

৭. রোগীর যদি শ্বাসকষ্ট, যন্ত্রণা, বুকের কাছে চাপ, মুখ ও ঠোঁটের রঙে পরিবর্তন হয় তাহলে শীঘ্রই চিকিৎসা পরিষেবা চাইবেন ৷

অন্যদিকে যারা সেবা প্রদান করবেন, তাদেরও কিছু নিয়ম মানতে হবে। যেগুলি হলো –

১. সবসময় মাস্ক পরতে হবে।

২. গ্লাভস পরা ও খোলার সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৩. রোগীর নিঃশ্বাস কোনোভাবেই স্পর্শ করা যাবে না।

৪. প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং পর্যাপ্ত মাত্রায় বিশ্রাম নিতে হবে।

৫. শারীরিক দিকে লক্ষ্য রাখতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026